ওঙ্কার ডেস্ক: প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে মউ স্বাক্ষরিত হলেও তার মাঝে আবারও ইরানে হামলা চালাল ওয়াশিংটন। গত বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলা হওয়ার পর ট্রাম্প প্রশাসন দাবি করেছিল, ইরানই সেই হামলা চালিয়েছে। আর তার পাল্টা জবাব হিসেবে শুক্রবার ইরানের উপকূল অঞ্চলে হামলা চালাল ট্রাম্প বাহিনী। মূলত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের গুদামগুলিকে নিশানা করে হামলা চালানো হজয় এদিন। পশ্চিম এশিয়ায় মোতায়েন থাকা মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডের দাবি উপকূলীয় র্যাডার সাইটেও হামলা হয়েছে।
মোজতবা খামেনেই এর দেশে হামলা চালানোর পর সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি বলেছেন, হিংসার জবাব হিংসাতেই দেওয়া হবে। তাঁর কথায়, ‘ইরান সংঘর্ষবিরতি সমঝোতায় স্বাক্ষর করেছিল। আমরা সেটিকে সম্মান জানিয়েছি। মউ-এর শর্ত কী ভাবে রূপায়িত হচ্ছে, তা নিয়ে তেহরানের যদি কোনও আপত্তি থাকে, তারা আলোচনা করতে পারত। তবে হিংসার জবাব হিংসাতেই দেওয়া হবে।’
যদিও হরমুজ় প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। তাদের দাবি, ওয়াশিংটন শর্ত ভেঙে জাহাজে হামলা করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ওই জাহাজটিতে হামল করেছে। ইরানের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে পশ্চিম এশিয়ার দেশগুলিকেও। তাঁদের উদ্দেশে তেহরানের আর্জি, তাঁরা যেন ম আর্কিন যুক্তরাষ্ট্রের পাশে না থাকে। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এর ফলে ক্রমশ পশ্চিম এশিয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে।