Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অবশেষে জনসমক্ষে এপস্টেইনের সুইসাইড নোট!

অবশেষে জনসমক্ষে এপস্টেইনের সুইসাইড নোট!

Online Desk মে 7, 2026
FotoJet-4.jpg

ওঙ্কার ডেস্ক: অবশেষে প্রকাশিত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সুইসাইড নোট। আর যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তাঁর মৃত্যুর ৭ বছর পর প্রকাশিত হয়েছে এই নোট। আর সেই নোট নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ই নোটে একটি লাইন—‘নিজের বিদায়ের সময় বেছে নেওয়ার সুযোগ পাওয়া সত্যিই একধরনের সৌভাগ্য।’ ২০১৯ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের ম্যানহাটান কারাগার থেকে শিশু যৌন নিপীড়নকারী হিসেবে কুখ্যাত মার্কিন ধনকুবের জেফরি এপস্টিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বলা হয়, এপস্টিন নিজের কারাকক্ষে আত্মহত্যা করেছেন। যৌন অপরাধের অভিযোগে এপস্টিনকে গ্রেফতার করা হয়েছিল। সে সময়ে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছিল। হাতে লেখা নোটটি দণ্ডপ্রাপ্ত খুনি ও সাবেক পুলিশ কর্মকর্তা নিকোলাস টার্টাগ্লিওন খুঁজে পেয়েছিলেন বলে জানানো হয়েছে। এপস্টিন ও টার্টাগ্লিওন কিছুদিন কারাগারে একই কারাকক্ষে বন্দী ছিলেন।
যুক্তরাষ্ট্রের ডিসট্রিক্ট জজ কেনেথ কারাস দ্য নিউইয়র্ক টাইমসের অনুরোধে নোটটি প্রকাশ করেন বলে জানানো হয়েছে। নিউইয়র্ক টাইমস গত সপ্তাহে এই ‘সুইসাইড নোট’–এর অস্তিত্ব নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। টার্টাগ্লিওনের মামলা পরিচালনা করেছিলেন বিচারক কেনেথ কারাস। টার্টাগ্লিওনের বিরুদ্ধে ফৌজদারি মামলার সঙ্গে সম্পর্কিত নথি হিসেবে নোটটি জমা দেওয়া হয়েছিল। পরে বিচারক কারাস নোটটি একটি বিচারিক নথি হিসেবে গণ্য বলে সিদ্ধান্ত দিয়ে বলেন, এই নথি সম্পর্কে জানার অধিকার জনসাধারণের রয়েছে। শুধু তাই নয় এর আগেও বেশ কয়েকবার সুইসাইড নোট জনসমক্ষে এলেও তা সত্য বলে মান্যতা পায়নি।

Post Views: 102

Continue Reading

Previous: তিস্তা নদীতে সেচ নির্মানে চিনের দারস্থ তারেক সরকার
Next: উপনির্বাচনে রেজিনগরে প্রার্থী হিসেবে নিজের ছেলের নাম ঘোষণা হুমায়ুনের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.