Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উপনির্বাচনে রেজিনগরে প্রার্থী হিসেবে নিজের ছেলের নাম ঘোষণা হুমায়ুনের

উপনির্বাচনে রেজিনগরে প্রার্থী হিসেবে নিজের ছেলের নাম ঘোষণা হুমায়ুনের

Online Desk মে 7, 2026
humayun-df.jpg

ওঙ্কার ডেস্ক: দুটি আসনেই তিনি জয়লাভ করেছেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর আসনে প্রার্থী হয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। দুটিতে জয়লাভ করায় আইন অনুযায়ী একটি আসন রেখে একটি আসন ছাড়তে হবে তাঁকে। আর এই পরিস্থিতিতে হুমায়ুন সিদ্ধান্ত নিয়েছেন রেজিনগর আসনটি তিনি ছেড়ে দেবেন। হাতে রাখতে চান নওদা বিধানসভা কেন্দ্রটি। বৃহস্পতিবার রেজিনগরে জনসভা করে হুমায়ুন তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সেই সঙ্গে এই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে নিজের ছেলের নাম ঘোষণা করেছেন হুমায়ুন।

জনসভায় ভাষণ দেওয়ার সময় হুমায়ুন বলেন, রেজিনগর বিধানসভা কেন্দ্রে তাঁর ছেলে গুলাম নবী আজাদকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর সে কারণে মানুষের কাছে তাঁকে সমর্থনের জন্য আর্জি জানান আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। হুমায়ুন বলেন, তাঁর ছেলেকে জয়ী করা মানে তাঁর হাত শক্তিশালী করা। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার তিনি পদত্যাগ করবেন রেজিনগর আসন থেকে, আরও বেশিও ভোটে গুলামকে নির্বাচিত করার আর্জি জানান হুমায়ুন।

উল্লেখ্য, গত ২৩ এবং ২৯ এপ্রিল দুদফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আয়োজিত হয়েছে। ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে নিজের দল তৈরি করেন হুমায়ুন কবীর। নাম দেন আমজনতা উন্নয়ন পার্টি। মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর দুটি কেন্দ্রে প্রার্থী হয়ে দুটিতেই জয়ী হন হুমায়ুন। নওদায় তৃণমূল প্রার্থী সাহিনা মুমতাজকে ২৭ হাজার ৯৪৩ ভোটে এবং রেজিনগরে আতাউর রহমানকে ৫৮ হাজার ৮৭৬ ভোটে পরাজিত করেন তিনি। এ বার বৃহস্পতিবার সভা করে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে দিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান।

Post Views: 79

Continue Reading

Previous: অবশেষে জনসমক্ষে এপস্টেইনের সুইসাইড নোট!
Next: তামিলনাড়ুতে নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার এক টিভিকে নেতা!

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.