Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • রাজস্থানে স্ত্রীর নামে ভুয়ো চাকরি দেখিয়ে কোটি টাকার আত্মসাৎ সরকারি আধিকারিকের; তদন্তে কেন্দ্রীয় সংস্থা

রাজস্থানে স্ত্রীর নামে ভুয়ো চাকরি দেখিয়ে কোটি টাকার আত্মসাৎ সরকারি আধিকারিকের; তদন্তে কেন্দ্রীয় সংস্থা

Online Desk অক্টোবর 27, 2025
rajastan.png

ওঙ্কার ডেস্ক: রাজস্থানে সরকারি চাকরির নামে প্রতারণার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। রাজ্য সরকারের এক যুগ্ম-পরিচালক স্তরের আধিকারিক নিজের স্ত্রীকে ভুয়োভাবে চাকরিতে নিয়োগ দেখিয়ে কয়েক বছর ধরে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। রাজ্য দুর্নীতিদমন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই আধিকারিক দুটি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার মাধ্যমে সরকারি প্রকল্পে কাজের নাম করে স্ত্রীকে বেতন দিতেন। কিন্তু তদন্তে জানা যায়, ওই মহিলা কখনওই সংশ্লিষ্ট সংস্থাগুলিতে বা কোনও সরকারি প্রকল্পে কাজই করেননি।
দুর্নীতিদমন দফতরের প্রাথমিক তদন্তে প্রকাশ পেয়েছে, ভুয়ো নিয়োগপত্র তৈরি করে স্ত্রীকে বেতনের তালিকায় যুক্ত করেছিলেন অভিযুক্ত আধিকারিক। সেই সূত্রে প্রায় ৩০ লক্ষ টাকারও বেশি অর্থ তাঁর স্ত্রীর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, মোট পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকার হদিস মিলেছে। সরকারি কোষাগার থেকে এই অর্থ বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়মিতভাবে ওই মহিলার নামে বেতন বাবদ পাঠানো হত।
দুর্নীতিদমন দফতর ইতিমধ্যেই ঘটনাটির বিস্তারিত রিপোর্ট তৈরি করেছে এবং প্রাথমিক প্রমাণ হাতে পাওয়ার পর আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তদন্তে আরও উঠে এসেছে যে, অভিযুক্ত আধিকারিক তাঁর দফতরের প্রভাব খাটিয়ে বেসরকারি সংস্থাগুলিকে সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দিতেন এবং সেই সুযোগে নিজের পরিবারের সদস্যদের নামে ভুয়ো নিয়োগ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করতেন। বর্তমানে ওই আধিকারিকের আর্থিক লেনদেনের বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। তাঁর স্ত্রী ও সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার মালিকদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
পুরো ঘটনার জেরে রাজ্য প্রশাসনের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। সরকারিভাবে জানানো হয়েছে, দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিদমন দফতর ইতিমধ্যেই ওই আধিকারিকের সমস্ত সম্পত্তি ও ব্যাংক হিসাবের উপর নজরদারি চালাচ্ছে।

Continue Reading

Previous: বর্ণবিদ্বেষের কারণে ভারতীয় বংশোদ্ভুত তরুণীকে ধর্ষণ ব্রিটেনে; প্রকাশ করা হল অভিযুক্তের ছবি
Next: ঘনীয়ে আসছে মান্থা, সরানো হচ্ছে উড়িষ্যা উপকূলের বাসিন্দাদের

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.