Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইরান যুদ্ধের পর প্রথম সংযুক্ত আরব আমিরশাহি সফরে এস জয়শঙ্কর

ইরান যুদ্ধের পর প্রথম সংযুক্ত আরব আমিরশাহি সফরে এস জয়শঙ্কর

Online Desk এপ্রিল 8, 2026
20260408_164117.jpg

ওঙ্কার ডেস্ক: ইরান যুদ্ধের পর এই প্রথম সংযুক্ত আরব আমিরশাহি সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চলতি সপ্তাহে তাঁর এই সফর বলে সূত্রের দাবি। ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সঙ্কট শুরুর পর কোনও ভারতীয় মন্ত্রীর এটিই প্রথম সফর।

সূত্রের খবর, এস জয়শঙ্করের সফর ৯ এপ্রিল থেকে থেকে শুরু হবে। সংযুক্ত আরব আমিরশাহির পাশাপাশি ১২ এপ্রিলের মধ্যে তিনি মরিশাস সফরও করবেন। ভারতের বিদেশমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে মরিশাসে অনুষ্ঠিত হতে চলা ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স-এ। এরপর সংযুক্ত আরব আমিরশাহিতে সফর করবেন তিনি। সেখানে জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তার কয়েক ঘন্টা পরেই জয়শঙ্করের এই সফরের কথা প্রকাশ্যে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ১০-দফা শর্ত মেনে নিয়েছেন। শুধু তাই নয় সেগুলো ‘বাস্তবায়নযোগ্য’ বলে অভিহিত করেছেন তিনি। ভারতের তরফে ইতিমধ্যে এই যুদ্ধবিরতিকে স্বাগত জানানো হয়েছে। এটি মধ্যপ্রাচ্যে “একটি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে” বলে মন্তব্য করেছে নয়াদিল্লি।

বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘আমরা স্বাক্ষরিত যুদ্ধবিরতিকে স্বাগত জানাই এবং আশা করি এটি পশ্চিম এশিয়ায় একটি স্থায়ী শান্তি নিয়ে আসবে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আগেও যেমন বলে এসেছি, চলমান সংঘাতের দ্রুত অবসানের জন্য উত্তেজনা কমানো, সংলাপ এবং কূটনীতি অপরিহার্য।’

Post Views: 119

Continue Reading

Previous: সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর, ১৩ বছর পর জেলমুক্তি হতে চলেছে সারদা কর্তার
Next: জয়পুরে জাপানি মহিলা পর্যটককে হেনস্তা, গ্রেপ্তার এক

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.