Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর, ১৩ বছর পর জেলমুক্তি হতে চলেছে সারদা কর্তার

সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর, ১৩ বছর পর জেলমুক্তি হতে চলেছে সারদা কর্তার

Online Desk এপ্রিল 8, 2026
SUDIPTA.jpg

ওঙ্কার ডেস্কঃ দীর্ঘ ১৩ বছর পর অবশেষে জেলমুক্তি হত চলেছে সারদা কর্তা সুদীপ্ত সেনের। রাজ্য পুলিশের হাতে থাকা দুটি মামলাতে তাঁর জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার রায়দান স্থগিত রাখে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। বুধবার এই বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা হয়। সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সম্ভবত জেল থেকে ছাড়া পেতে পারেন সুদীপ্ত সেন।
চিটফান্ড মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেনের জেল মুক্তি হয়নি। প্রায় ১২ বছর কেটে গিয়েছে। সম্প্রতি কলকাতা হাই কোর্টে সংশোধনাগার থেকে ‘প্রিজনার্স পিটিশন’ দাখিল করেন সুদীপ্ত সেন। আবেদন তিনি অভিযোগ করেন, দীর্ঘ দেড় বছর ধরে কোনও শুনানি হচ্ছে না। বহু আদালতে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। কিন্তু সব ক্ষেত্রে তাঁকে হাজির করানো হচ্ছে না বলেও অভিযোগ করা হয়। আদালতে জামিনের আবেদনও জানান তিনি।
এই চিটফান্ড সংস্থার টাকা ফেরানোর জন্য সারদা ও তালুকদার কমিটির তরফে বাজার থেকে তোলা টাকার হিসাব, বাজেয়াপ্ত সম্পত্তির হিসাব, আমানতকারীদের কাছে বকেয়ার হিসাব জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। বুধবার সুদীপ্ত সেনের জামিন মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করে কলকাতা হাই কোর্ট। বেশ কিছু শর্তসাপেক্ষে সারদা-কাণ্ডে মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।
গত ২০১৩ সালে প্রকাশ্যে আসে সারদাকাণ্ড। ঘটনার পরেই দেবযানীকে নিয়ে সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন গা ঢাকা দিয়েছিলেন কাশ্মীরের সোনমার্গে। সেখান থেকে তাঁদের প্রথমে গ্রেফতার করে রাজ্য পুলিশ। যদিও পরবর্তীকালে আদালতের নির্দেশে সারদা মামলা যায় সিবিআইয়ের হাতে। কিন্তু ধরা পড়ার পর থেকেই অর্থাৎ ২০১৩ সাল থেকেই জেলবন্দি অবস্থায় সুদীপ্ত সেন।

Post Views: 115

Continue Reading

Previous: বেঙ্গালুরুতে রহস্যময় আচরণে যুবক, ভাইরাল ভিডিও ঘিরে ‘জম্বি ড্রাগ’ আতঙ্ক
Next: ইরান যুদ্ধের পর প্রথম সংযুক্ত আরব আমিরশাহি সফরে এস জয়শঙ্কর

সম্পর্কিত গল্প

dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.