Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সাত মাস পর লন্ডনে প্রকাশ্যে এলেন হাসিনার বিদেশমন্ত্রী

সাত মাস পর লন্ডনে প্রকাশ্যে এলেন হাসিনার বিদেশমন্ত্রী

Online Desk এপ্রিল 2, 2025
20250402_115507.jpg

ওঙ্কার ডেস্ক: ছাত্র বিক্ষোভের মুখে পড়ে গত বছর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন তৎকালীন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু হাসিনা নন তাঁর দল আওয়ামী লীগের উচ্চ পদস্থ নেতারাও দেশ ছেড়ে বিভিন্ন জায়গায় গা ঢাকা দেন। গুজব রটেছিল শেখ হাসিনা সরকারের বিদেশ মন্ত্রী হাছান মাহমুদ পালিয়ে বেলজিয়ামে আশ্রয় নিয়েছেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলেন হাছান। লন্ডনে দেখা গেল বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রীকে।

সম্প্রতি সমাজ মাধ্যমে হাছান মাহমুদের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে হাছান মাহমুদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, তাঁর ছেলে ও আইটিভির সাংবাদিক মাহাথির পাশা এবং দুই কিশোর। জানা গিয়েছে, ছবিটি রবিবার লন্ডনে ঈদের দিনে তোলা। সূত্রের খবর, লন্ডনের গ্যাংসহিলের আল কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করতে গিয়েছিলেন হাছান। ঈদের দিনে সেখানে বিভিন্ন মানুষজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেই সময় এই ছবি তোলা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর গত বছর ৫ আগস্ট হাছান মাহমুদ এবং জুনাইদ আহমেদ পলককে বিমানবন্দরে আটক করা হয়েছিল খবর ছড়িয়েছিল। পরে পলককে গ্রেফতার করা হয়। তবে হাসিনার বিদেশমন্ত্রী হাছানের আটক করার বিষয়টি অস্বীকার কর হয়। হাছান মাহমুদ আওয়ামী লীগে খুব অল্প সময়ের মধ্যে পাকাপোক্ত জায়গা করে নিয়েছিলেন। দলের তথ্য ও প্রচার সম্পাদকের পদ থেকে এক লাফে বিদেশ মন্ত্রীর পদে পদোন্নতি ঘটেছিল। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল।

Post Views: 85

Continue Reading

Previous: সন্তানের পিতৃত্ব অস্বীকার করেও ইনফ্লুয়েন্সারকে ২১ কোটি দিলেন মাস্ক
Next: মধ্যপ্রদেশের মান্ডলায় এনকাউন্টারে নিহত দুই মহিলা মাওবাদী

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.