Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হরমুজে ওয়াশিংটন অবরোধ চালালে ইরানও বন্ধ করে রাখবে প্রণালী, হুঁশিয়ারি কালিবাফের

হরমুজে ওয়াশিংটন অবরোধ চালালে ইরানও বন্ধ করে রাখবে প্রণালী, হুঁশিয়ারি কালিবাফের

Online Desk এপ্রিল 18, 2026
qalibaf.jpg

ওঙ্কার ডেস্ক: লেবাননের সঙ্গে ইজরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শুক্রবার ইরান ঘোষণা করে সংঘর্ষ বিরতির এই মেয়াদ যতদিন থাকবে ততদিন হরমুজ প্রণালী খুলে রাখা হবে। যার ফলে গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথ দিয়ে জাহাজ চলাচলে কোনও বাধা আর রইল না। তবে তেহরানের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, হরমুজ প্রণালী খোলা থাকলেও ইরানের জন্য তা অবরুদ্ধ করে রাখবে মার্কিন নৌবাহিনী। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ। তিনি জানান, ‘মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ চালিয়ে গেলে ইরানও হরমুজ প্রণালী খুলবে না।’

কালিবাফের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘণ্টায় সাতটি মিথ্যাচার করেছেন। ট্রাম্পের এমন আচরণের ফলে সমঝোতা আরও কঠিন হল বলে মন্তব্য তাঁরা। প্রসঙ্গত, আগামী সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে আবার মুখোমুখি হতে পারে। আগামী সোমবার তাঁদের আলোচনার টেবিলে বসার কথা। তবে তার আগে কালিবাফের এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরানকে অবরুদ্ধ করে রাখার কথা ঘোষণা করলে কালিবাফ সমাজমাধ্যমে লেখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ চালিয়ে গেলে হরমুজ প্রণালী খুলবে না ইরান।’ তেহরানের অনুমতি সাপেক্ষে জাহাজগুলিকে চলাচল করতে হবে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্টের মিথ্যাচার নিয়ে কালিবাফ বলেন, ‘এই ধরনের মিথ্যাচার সমঝোতার আলোচনাকে সফল করবে না।’

উল্লেখ্য, শুক্রবার নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছিলেন, হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ খোলা এবং অবাধ যাতায়াত ও নৌ চলাচলের জন্য প্রস্তুত।’ তাঁর আরও সংযোজন, এই অবরোধ ‘শুধুমাত্র ইরানের ক্ষেত্রেই কার্যকর থাকবে, যতক্ষণ না ইরানের সঙ্গে আমাদের লেনদেন ১০০% সম্পন্ন হচ্ছে।’

Post Views: 92

Continue Reading

Previous: হরমুজ প্রণালী খুলে দিল ইরান! কোন শর্তে রাজি হল তেহরান?
Next: হরমুজ প্রণালী ‘খোলা’ বলছে ইরান, মার্কিন অবরোধে ফের অচলাবস্থার হুঁশিয়ারি

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.