Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হরমুজ প্রণালী খুলে দিল ইরান! কোন শর্তে রাজি হল তেহরান?

হরমুজ প্রণালী খুলে দিল ইরান! কোন শর্তে রাজি হল তেহরান?

Online Desk এপ্রিল 18, 2026
strait-of-hormuz.jpg

ওঙ্কার ডেস্ক: লেবানন ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী খুলে দিল ইরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুদ্ধবিরতি যতদিন চলবে হরমুজ প্রণালী দিয়ে সকল বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনও বাধা থাকবে না।

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে আরাঘচি বলেন, ‘লেবাননের যুদ্ধবিরতি অনুসারে, সংঘর্ষ বিরতির অবশিষ্ট মেয়াদের জন্য হরমুজ প্রণালী দিয়ে সকল বাণিজ্যিক জাহাজের চলাচল সম্পূর্ণ ভাবে খুলে দেওয়া হল।’ উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইজরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্পের সেই বিবৃতির পর ইরানের এই পদক্ষেপ সামনে এলো। যদিও মার্কিন প্রেসিডেন্টের বিবৃতিতে লেবানন-ভিত্তিক ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কোনো উল্লেখ ছিল না। যারা কিনা ইজরায়েলের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে সংঘাতে রয়েছে। তবে, পরবর্তীতে ট্রুথ সোশ্যাল-এ করা একটি পোস্টে ট্রাম্প হিজবুল্লাহকে যুদ্ধবিরতি মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি আশা করি হিজবুল্লাহ এই গুরুত্বপূর্ণ সময়ে সুন্দর ও সুষ্ঠু আচরণ করবে।’ এই ঘোষণার পর, শান্তি ফেরাতে এবং কূটনৈতিক আলাপ আলোচনা আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ট্রাম্প ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউনকেও হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।

সূত্রের খবর, যুদ্ধবিরতির নির্ধারিত ১০ দিন আপাতত ঠিক করা হয়েছে। এই সময় পর্বের মধ্যে আলোচনায় অগ্রগতি হলে, পারস্পরিক সম্মতিতে এর মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। চুক্তি অনুযায়ী, চলমান হুমকির বিরুদ্ধে “আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা” নেওয়ার অধিকার ইজরায়েলের থাকবে। অন্যদিকে লেবানন তার ভূখণ্ডে সক্রিয় থাকা হিজবুল্লাহ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হামলা রুখতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

Post Views: 105

Continue Reading

Previous: কর্নাটকে বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের
Next: হরমুজে ওয়াশিংটন অবরোধ চালালে ইরানও বন্ধ করে রাখবে প্রণালী, হুঁশিয়ারি কালিবাফের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.