Skip to content
নভেম্বর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • হোয়াইট হাউসের সামনে অস্ত্র-সহ ভেনেজুয়েলার যুবক আটক, ট্রাম্পকে খুনের ছক কষেছিল বলে দাবি!

হোয়াইট হাউসের সামনে অস্ত্র-সহ ভেনেজুয়েলার যুবক আটক, ট্রাম্পকে খুনের ছক কষেছিল বলে দাবি!

Online Desk নভেম্বর 7, 2026
New-Project-2026-11-07T110950.783.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: মধ্যবর্তী নির্বাচনের ধাক্কা এখনও কাটেনি, তার মধ্যেই হোয়াইট হাউসের সামনে সশস্ত্র এক যুবক ধরা পড়ায় চাঞ্চল্য ছড়াল আমেরিকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বয়স ২৬ বছর। সে ভেনেজুয়েলার বাসিন্দা। রুটিন টহলের সময় হোয়াইট হাউসের কাছাকাছি একটি ট্রাককে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত অফিসারদের।

ট্রাকের কাছে গিয়ে ভেতরে ওই যুবককে বসে থাকতে দেখেন তাঁরা। প্রথমে তার সঙ্গে সাধারণ কথাবার্তা শুরু করেন পুলিশকর্মীরা। তার কাছে কোনও অস্ত্র আছে কি না জানতে চাইলে সে নিজেই একটি বাদামি রঙের ব্যাগের দিকে ইঙ্গিত করে। ব্যাগ খুলতেই চমকে ওঠেন অফিসাররা। ভেতরে ছিল একটি এআর-১৫ রাইফেল, একটি ম্যাক-১০ মেশিন পিস্তল এবং একটি গ্লক পিস্তল। সঙ্গে প্রচুর গুলি-বারুদও মিলেছে। পরে জানা যায়, ট্রাকটি দক্ষিণ ক্যারোলিনা থেকে চুরি করা হয়েছিল।

জেরায় ওই যুবক নাকি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুন করতেই সে ওয়াশিংটনে এসেছিল। তার দাবি, মাথার ভেতর থেকে কেউ তাকে এই নির্দেশ দিয়েছে। গোটা জিজ্ঞাসাবাদ চলাকালীন সে গুগল ট্রান্সলেটরের সাহায্যে কথা বলছিল বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সে একাই এই পরিকল্পনা করেছিল। তবে তার পেছনে আর কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আদালতে তোলা হয়েছে। আপাতত সে পুলিশ হেফাজতেই রয়েছে।

Continue Reading

Previous: ব্যবসায়িক সফরে ভারতে এসে হায়দরাবাদের হোটেলে রহস্যমৃত্যু মার্কিন নাগরিকের
Next: প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত, বয়স হয়েছিল ৭৮ বছর

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-07T182904.904.webp

অসুস্থ অমিতাভ, বন্ধ কেবিসি ১৮-র শুটিং! পুরনো পর্ব দেখিয়ে চলছে চ্যানেল

Online Desk নভেম্বর 7, 2026
ললললল.jpg

বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

Online Desk নভেম্বর 7, 2026
েেে.jpg

গুরপ্রীতকে বাদ দিয়ে বিশালকে নিতে বাধ্য হলেন খালিদ

Online Desk নভেম্বর 7, 2026

You may have missed

New-Project-2026-11-07T182904.904.webp

অসুস্থ অমিতাভ, বন্ধ কেবিসি ১৮-র শুটিং! পুরনো পর্ব দেখিয়ে চলছে চ্যানেল

Online Desk নভেম্বর 7, 2026
ললললল.jpg

বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

Online Desk নভেম্বর 7, 2026
েেে.jpg

গুরপ্রীতকে বাদ দিয়ে বিশালকে নিতে বাধ্য হলেন খালিদ

Online Desk নভেম্বর 7, 2026
New-Project-2026-11-07T172807.454.webp

জব কার্ড বাতিল নয়, বেতন বাড়বে পঞ্চায়েত কর্মীদের! নদিয়া থেকে একগুচ্ছ ঘোষণা মন্ত্রী দিলীপের

Online Desk নভেম্বর 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.