Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বোর্ড অফ পিস-এ যোগ দিতে রাশিয়া রাজি, ট্রাম্পের বক্তব্যের পর মুখ খুললেন পুতিন

বোর্ড অফ পিস-এ যোগ দিতে রাশিয়া রাজি, ট্রাম্পের বক্তব্যের পর মুখ খুললেন পুতিন

Online Desk জানুয়ারি 22, 2026
putin-trump.jpg

ওঙ্কার ডেস্কঃ বোর্ড অফ পিস-এ যোগ দিতে রাশিয়া রাজি, এমনটাই দাবি করেছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের পর এবার মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শর্তসাপেক্ষে বোর্ড অফ পিস-এ যোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
দাভোসে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এর সম্মেলনে রাশিয়া আমন্ত্রণ গ্রহণ করেছে বলে দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবির পরই রুশ প্রেসিডেন্ট জানান, “পিস বোর্ড-এ অংশগ্রহণের ব্যাপারে রাশিয়ার বিদেশ মন্ত্রককে সমস্ত নথি খতিয়ে দেখতে বলা হয়েছে। আমরা আমাদের বিষয়টি নিয়ে কৌশলগত সঙ্গী যে দেশগুলি আছে, তাদের সঙ্গে আলোচনা করব। তার পরেই আমরা আমন্ত্রণের প্রেক্ষিতে অবস্থান জানাতে পারব।”
তবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া দৃঢ়প্রতিজ্ঞ এ কথা জানিয়ে পুতিন বলেন, “আন্তর্জাতিক স্থিতাবস্থা রক্ষায় আমরা সর্বদা যে কোনও উদ্যোগকে সমর্থন করে এসেছি। ভবিষ্যতেও করব”।
‘বোর্ড অফ পিস’-এর নেপথ্যে ট্রাম্পের বৃহত্তর পরিকল্পনা রয়েছে। আসলে সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই নতুন আন্তর্জাতিক বোর্ড গঠন করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজা দিয়ে শুরু হলেও, বিশ্বের অন্যান্য সমস্যা নিয়েও এই বোর্ড কাজ করবে। ভারত-সহ ৫০টিরও বেশি দেশকে ‘বোর্ড অফ পিস’-এ যোগদানের আমন্ত্রণ জানিয়েছে আমেরিকা।
‘বোর্ড অফ পিস’-এ যোগ দিলে তিন বছরের সদস্যপদ পাবে দেশগুলি। আর ১০০ কোটি ডলার দিলে মিলবে স্থায়ী সদস্যপদ। রাশিয়া কি এই পরিমাণ অর্থ দিয়ে স্থায়ী পদ গ্রহণ করবেন, সেটাও একটা প্রশ্ন থাকছে।

Post Views: 203

Continue Reading

Previous: গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে পাল্টা জবাব ট্রাম্পের
Next: বেঙ্গালুরু বিমানবন্দরে কোরিয়ান মহিলাকে শ্লীলতাহানি, গ্রেফতার গ্রাউন্ড স্টাফ

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.