Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বেঙ্গালুরু বিমানবন্দরে কোরিয়ান মহিলাকে শ্লীলতাহানি, গ্রেফতার গ্রাউন্ড স্টাফ

বেঙ্গালুরু বিমানবন্দরে কোরিয়ান মহিলাকে শ্লীলতাহানি, গ্রেফতার গ্রাউন্ড স্টাফ

Online Desk জানুয়ারি 22, 2026
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: এক কোরিয়ান মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে বিমানববন্দরের কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, নির্যাতিতা মহিলা পুলিশের কাছে অভিযোগে বলেছেন, তিনি গত ১৯ জানুয়ারি কোরিয়াগামী একটি বিমানে ওঠার জন্য বিমানবন্দরে ছিলেন। ইমিগ্রেশন প্রক্রিয়ার পর তিনি টার্মিনালের দিকে যখন যাচ্ছিলেন, সেই সময় মহম্মদ আফফান নামে এক পুরুষ কর্মী তাঁর কাছে এসে বিমানের টিকিট দেখতে চান। এরপর ওই কর্মী দাবি করেন, মহিলার লাগেজে সমস্যা হয়েছে। সেটি থেকে একটি বিপ শব্দ হয়েছে। মহিলা অভিযোগে বলেন, আফফান তাঁকে বলে নিয়মিত স্ক্রিনিং কাউন্টারে গেলে যেহেতু সময় লাগবে সেক্ষেত্রে তিনি বিমানটি মিস করতে পারেন। তাই তাঁকে আলাদাভাবে চেক করা দরকার। আর সে কারণে ওই মহিলাকে পুরুষদের শৌচাগারের কাছে নিয়ে যায় অভিযুক্ত। অভিযোগ, সেখানে কোরিয়ান নারীকে আপত্তিজনক ভাবে স্পর্শ করেন। এমনকি বাধা দিলে আফফান তাঁকে জড়িয়ে ধরে ‘ধন্যবাদ’ বলে চলে যায়।

এই ঘটনার পর হতচকিত হয়ে যান ওই মহিলা। তিনি বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের গোটা বিষয়টি জানান। এরপর অভিযুক্তকে তাঁরা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানে আফফানের জঘন্য কাজটি তদন্তকারীরা দেখতে পায়। তাকে গ্রেফতার করে গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 254

Continue Reading

Previous: বোর্ড অফ পিস-এ যোগ দিতে রাশিয়া রাজি, ট্রাম্পের বক্তব্যের পর মুখ খুললেন পুতিন
Next: ডাভোসে মোদীকে ভূয়সী প্রশংসা ট্রাম্পের, বললেন ‘ও ফ্যান্টাস্টিক লিডার’

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.