Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাষ্ট্রসঙ্ঘের সন্ত্রাস দমন কমিটির সহ-সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান!

রাষ্ট্রসঙ্ঘের সন্ত্রাস দমন কমিটির সহ-সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান!

Online Desk জুন 8, 2025
20250507_172823.jpg

ওঙ্কার ডেস্ক: সন্ত্রাসে মদত দেওয়ার জন্য বার বার যে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেই পাকিস্তান পেল রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন কমিটির সহ সভাপতির পদ! ইসলামাবাদের তরফে নিরাপত্তা পরিষদে চার কমিটির দায়িত্ব চাওয়া হয়েছিল। কিন্তু দুটি কমিটিতে জায়গা দেওয়া হয়েছে তাদেরকে। একটি হল, তালিবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্ব পেয়েছে দেশটি। আর অন্যটি সন্ত্রাসদমন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাষ্ট্রসঙ্ঘের ১২৬৭ নিষেধাজ্ঞা কমিটি (আল কায়েদা ও ইসলামিক স্টেট সংক্রান্ত), ১৫৪০ (পরমাণু অস্ত্র বিস্তার রোধ), ১৩৭৩ সন্ত্রাসদমন কমিটি এবং ১৯৮৮ তালিবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্ব দাবি করেছিল পাকিস্তান। সূত্রের খবর, চার চারটি কমিটির দায়িত্ব চাওয়ায় ইসলামাবাদের উপর ক্ষুব্ধ হন বাকি দেশগুলির প্রতিনিধিরা। এর ফলে পদ বণ্টন প্রক্রিয়াও দেরি হয়।

পাকিস্তান যে তালিবান কমিটির সভাপতি হয়েছে, সেই কমিটির সহ-সভাপতি হয়েছে রাশিয়া ও গায়ানা। ১২৬৭ কমিটিতে সভাপতি হয়েছে ডেনমার্ক, সহ-সভাপতি হয়েছে রাশিয়া ও সিয়েরা লিওন। ১৫৪০ কমিটির নেতৃত্বে রয়েছে ইকুয়েডর। আর সন্ত্রাসদমন কমিটির সভাপতিত্ব পেয়েছে আলজেরিয়া। এই কমিটিতে পাকিস্তানের পাশাপাশি সহ-সভাপতির পদে থাকছে ফ্রান্স ও রাশিয়া। উল্লেখ্য, রাষ্ট্রসঙ্ঘে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রয়েছে। তার মধ্যে ৫টি দেশ যথা মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিন, ব্রিটেন ও ফ্রান্স স্থায়ী সদস্য, বাকিরা অস্থায়ী সদস্য। পাকিস্তান বর্তমানে অস্থায়ী সদস্য হিসেবেই এই সুযোগ পেয়েছে।

Post Views: 261

Continue Reading

Previous: হিন্দি ওয়েব সিরিজে ঋতুপর্ণা সেনগুপ্ত…… কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?
Next: আমে- দুধে মিশে গেলো মোহনবাগানে, নবান্নের আশীর্বাদে নতুন সচিব সৃঞ্জয় আর সভাপতি দেবাশিস

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.