Skip to content
জুন 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আইপিএস পূরণ কুমারের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আরেক ‘আত্মঘাতী’ পুলিশকর্মীর স্ত্রীর

আইপিএস পূরণ কুমারের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আরেক ‘আত্মঘাতী’ পুলিশকর্মীর স্ত্রীর

Online Desk অক্টোবর 16, 2025
puran-sandip.jpg

ওঙ্কার ডেস্ক: কর্মক্ষেত্রে জাত বৈষম্যের শিকার হয়ে আত্মঘাতী হয়েছেন হরিয়ানার আইপিএস অফিসার পূরণ কুমার। সেই পুলিশ কর্তার মৃত্যুর কয়েক দিনের মধ্যেই আত্মঘাতী হন রোহতক পুলিশের সাইবার সেলে নিযুক্ত এএসআই সন্দীপ লাথের। এই ঘটনায় এবার নয়া মোড় নিল। আইপিএস অফিসার তথা এডিজি ওয়াই পূরণ কুমারের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন সন্দীপের স্ত্রী।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহত আইপিএস পূরণ কুমারের আত্মঘাতী হওয়ার ঘটনার তদন্তে যুক্ত ছিলেন সন্দীপ। সন্দীপের স্ত্রী যে এফআইআর দায়ের করেছেন, সেখানে পূরণ কুমারের স্ত্রী অমনীত কুমারের নাম রয়েছে। এ ছাড়াও নাম রয়েছে পঞ্জাবের আপ বিধায়ক অমিত রতনের। উল্লেখ্য, কর্মক্ষেত্রে পুলিশের একাধিক শীর্ষকর্তা পূরণকে মানসিক হেনস্থা করেছে বলে অভিযোগ। শুধু তাই নয় তাঁর বিরুদ্ধে জাতিবিদ্বেষী মন্তব্যও করা হয়। এই আবহে গত ৭ অক্টোবর নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজেকে গুলি করে আত্মঘাতী হন ২০০১ ব্যাচের আইপিএস পূরণ। সুইসাইড নোটে তিনি পুলিশের আট কর্তার বিরুদ্ধে অভিযোগ করেন। যখন এই ঘটনা ঘটে তখন সরকারি কাজে বিদেশে ছিলেন পূরণের আমলা স্ত্রী অমনীত। পরে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। একাধিক পুলিশকর্তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেন তিনি।

এ দিকে ১৪ অক্টোবর রহস্যজনক ভাবে মৃত্যু হয় পূরণের মৃত্যুর তদন্তের আধিকারিক এএসআই সন্দীপের। তিনিও সার্ভিস রিভলবার দিয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ। একটি সুইসাইড নোটে সন্দীপ লিখে যান, আইপিএস অফিসার ওয়াই পূরণ দুর্নীতিতে জড়িত ছিলেন। দাবি, দুর্নীতি প্রকাশ্যে এলে সম্মানহানি হবে, সে কারণেই আত্মহত্যা করেছেন পূরণ।

Post Views: 109

Continue Reading

Previous: রাশিয়া নয় এবার থেকে কী আমেরিকা থেকে তেল কিনবে ভারত; মার্কিন প্রেসিডেন্ট থেকে দিল্লির বানিজ্যসচীব কি ইঙ্গিত দিচ্ছেন?
Next: হট্টগোলের কালীপুজোয় ব্যাঙ্গালুরুতে বাংলার দীপাবলি ! পুজোর সঙ্গে ভোগ, সাংস্কৃতিক পরিবেশনা

সম্পর্কিত গল্প

IMG-20260613-WA0032.jpg

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় খতম কুখ্যাত মাদক মাফিয়া, বড় সাফল্যের দাবি ট্রাম্প প্রশাসনের

Online Desk জুন 13, 2026
knife.jpg

উত্তরপ্রদেশে অনার কিলিং! ভিন জাতে বিয়ে করায় থানার মধ্যে মেয়েকে কুপিয়ে খুন বাবার

Online Desk জুন 13, 2026
Screenshot_20260613_172521_Google.jpg

ভারতীয় সেনার নতুন প্রধান ধীরাজ শেঠ, ৩০ জুন থেকে নেবেন দায়িত্ব

Online Desk জুন 13, 2026

You may have missed

IMG-20260613-WA0032.jpg

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় খতম কুখ্যাত মাদক মাফিয়া, বড় সাফল্যের দাবি ট্রাম্প প্রশাসনের

Online Desk জুন 13, 2026
knife.jpg

উত্তরপ্রদেশে অনার কিলিং! ভিন জাতে বিয়ে করায় থানার মধ্যে মেয়েকে কুপিয়ে খুন বাবার

Online Desk জুন 13, 2026
Screenshot_20260613_172521_Google.jpg

ভারতীয় সেনার নতুন প্রধান ধীরাজ শেঠ, ৩০ জুন থেকে নেবেন দায়িত্ব

Online Desk জুন 13, 2026
Untitled12.png

বঙ্গের রেলযাত্রীদের জন্য সুখবর, বাড়ানো হল এসি লোকালের হল্ট স্টেশনের সংখ্যা

Online Desk জুন 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.