Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আন্তর্জাতিক অনুমতির তোয়াক্কা না করে ইরানের পরমাণুঘাঁটিতে লাগাতার হামলা ইজরায়েলের; ভয়াবহ পরিণতির হুমকি ইরানেরও

আন্তর্জাতিক অনুমতির তোয়াক্কা না করে ইরানের পরমাণুঘাঁটিতে লাগাতার হামলা ইজরায়েলের; ভয়াবহ পরিণতির হুমকি ইরানেরও

Online Desk জুন 20, 2025
Trump.jpg

ওঙ্কার ডেস্ক : একদিকে যখন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করবে কি না, তা নিয়ে দু’সপ্তাহ সময় চেয়েছে আমেরিকা, অন্যদিকে কোনও আন্তর্জাতিক অনুমতির তোয়াক্কা না করে ইরানের পরমাণুঘাঁটিগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে চলেছে ইজরায়েল। বৃহস্পতিবার রাতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকা পাশে থাক বা না থাক, ইজরায়েল ইরানকে ঠেকাতে তার সামরিক অভিযান চালিয়েই যাবে।

হোয়াইট হাউসের তরফে প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য বোঝাপড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও সময় চাইছেন। তাঁর কথায়, “অদূর ভবিষ্যতে একটি সমঝোতায় পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। তবে ইরান সেই পথে হাঁটব কি না, তা নিয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবেন প্রেসিডেন্ট।”

এই আবহেই ইজরায়েলের তরফে ঘোষণা এসেছে আরও আক্রমণাত্মক পদক্ষেপের। প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, “ইরানের সমস্ত পরমাণুঘাঁটিকে আমরা টার্গেট করেছি। আমাদের সেই সামরিক ক্ষমতা রয়েছে। এই অভিযান চালাতে আমাদের অন্য কোনও দেশের অনুমতি প্রয়োজন নেই। আমেরিকা তাদের জাতীয় স্বার্থ দেখবে, আর আমি ইজরায়েলের স্বার্থ রক্ষা করব।” ইজরায়েলের এই মনোভাবকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। কারণ, পারমানবিক ঘাঁটিগুলিতে হামলা চালালে তেজস্ক্রীয়তার বিপদ দেখা দেবে।

ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষের সূত্রপাত গত শুক্রবার। অষ্টম দিনেও দুই দেশের মধ্যে যুদ্ধের আগুন থামেনি। ইজরায়েলের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের চারজন উচ্চপদস্থ সেনাকর্তা ও নয়জন পরমাণু বিজ্ঞানী। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান থেকেও ইজরায়েল অভিমুখে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বৃহস্পতিবার ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইজরায়েলের এক হাসপাতালের ওপর আঘাত হানে। যদিও তেহরান দাবি করেছে, তারা শুধুমাত্র সামরিক ঘাঁটিগুলিকেই টার্গেট করছিল, হাসপাতাল নয়। এরই মাঝে ইজরায়েলের এক পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাস্পিয়ান সাগরের ধারে ইরানের রাশ্‌ট শহর। শহরবাসীকে সতর্ক করে আগে থেকেই সরিয়ে নেওয়ার কথা জানালেও, ইরানে ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে বন্ধ থাকায় সেই বার্তা আদৌ সাধারণ মানুষের কাছে পৌঁছেছে কি না, সে নিয়ে দ্বন্দ্ব আছে।

প্রসঙ্গত, ইরানে ইজরায়েলের সামরিক হস্তক্ষেপ শুরু হওয়ার আগে নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে দীর্ঘ কথোপকথন হয়েছিল বলে সূত্রের খবর। তবে আমেরিকার প্রতিক্রিয়া বর্তমানে অপেক্ষার মধ্যে সীমাবদ্ধ। হোয়াইট হাউস এখনই সরাসরি সামরিক সহায়তার ঘোষণা না করলেও, ইজরায়েল এই পদক্ষেপে ‘নীরব সমর্থন’ পাচ্ছে ওয়াশিংটনের। তবে ইরান একেবারেই আত্মসমর্পণের পথে হাঁটতে নারাজ। দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই জানিয়েছেন, এই হামলার প্রতিক্রিয়া অত্যন্ত ভয়াবহ হবে। ইজরায়েলের প্রতিটি পদক্ষেপের যোগ্য জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিশ্লেষকদের মতে, আমেরিকা যদি এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে এই লড়াই আন্তর্জাতিক পরিসরে বড়সড় রূপ নিতে পারে ও পশ্চিম এশিয়ার শক্তিসাম্য ভেঙে পড়তে পারে। সেই সম্ভাবনাকেই মাথায় রেখে আপাতত হোয়াইট হাউস অপেক্ষা করছে সিদ্ধান্ত নিতে। তবে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, ইজরায়েল কারও সম্মতি না নিয়েই এগোবে তার পথে।

Post Views: 275

Continue Reading

Previous: ইজরায়েলের সঙ্গে সংঘাতের মাঝে চিন থেকে ইরানে গিয়েছে একাধিক বিমান
Next: অপারেশন সিঁদুর’-এর তাণ্ডবে বাধ্য হয়ে জরুরি যুদ্ধবিরতির আবেদন পাকিস্তানের, স্বীকারোক্তি পাক উপ-প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

1000353927.jpg

লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব

Online Desk জুলাই 24, 2026
1000353906.jpg

নিজেদের অবস্থানে অনড় সিজেপি, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মিলল না সুরাহা

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.