Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুজোর সময় বন্ধ রাখতে হবে যাদবপুরের সমস্ত হস্টেল, নির্দেশ হাইকোর্টের

পুজোর সময় বন্ধ রাখতে হবে যাদবপুরের সমস্ত হস্টেল, নির্দেশ হাইকোর্টের

Online Desk সেপ্টেম্বর 26, 2025
JU.jpg

নিজস্ব সংবাদদাতা : পুজোর কটা দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেলে তালা ঝোলানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের। ৪৮ ঘণ্টার মধ্যেই এই নির্দেশ কার্যকরের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, পুজোর ছুটিতে যাতে কোনও বহিরাগত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে না-পারেন, সেটা নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তার জন্য পুলিশের সাহায্য নিতে পারবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সম্প্রতি এক ছাত্রীর রহস্য মৃত্যু নিয়ে সরগরম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। হাইকোর্টের নির্দেশ, পুজোর ছুটির পরে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বৈঠক করতে হবে। দু’পক্ষের আধিকারিকেরা থাকবেন এই বৈঠকে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা-সহ যাবতীয় সমস্যা নিয়ে সেই বৈঠক হবে। সিসি ক্যামেরা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে’ দুপক্ষকে। হাইকোর্ট আরও জানিয়েছে, পরবর্তী শুনানিতে গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। আদালতের নির্দেশ, পুজোর ছুটির পরে আবার তালা খোলা যাবে হস্টেলের।

গত ২ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানোর সময় দুই পড়ুয়াও জখম হন। জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। এর আগে এই মামলার শুনানিতে হাইকোর্ট জানিয়েছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বা সেমিনারে আর কোনও রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো যাবে না।

Post Views: 111

Continue Reading

Previous: পুজোর উদ্বোধনে বিদ্যাসাগরকে শ্রদ্ধা অমিত শাহের, কটাক্ষ অভিষেকের
Next: বীরভূমের সোনালি বিবিকে ভারতে ফেরাতে হবে, নির্দেশ হাইকোর্টের

সম্পর্কিত গল্প

UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026

You may have missed

UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.