Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • স্টেশনের গেটের সামনে অজ্ঞাত ব্যাক্তি রক্তাক্ত দেহ, জলপাইগুড়িতে রহস্যমৃত্য ঘিরে ব্যপক চাঞ্চল্য

স্টেশনের গেটের সামনে অজ্ঞাত ব্যাক্তি রক্তাক্ত দেহ, জলপাইগুড়িতে রহস্যমৃত্য ঘিরে ব্যপক চাঞ্চল্য

Online Desk জুন 29, 2025
DEADBODY.png

নিজস্ব প্রতিনিধি : স্টেশন চত্বরেই পড়ে ছিল ক্ষতবিক্ষত দেহ, জলপাইগুড়ি শহরে রবিবার সকালে এমনই এক বীভৎস ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে । জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে, ১ নম্বর রেলগেটের সামনে একটি ট্রাকের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। সকাল হতেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয় রেল পুলিশ। একজন আধিকারিক নিজেই স্ট্রেচার নিয়ে এসে দেহ উদ্ধার করেন এবং প্রাথমিক তদন্তের জন্য নিয়ে যান।
যথেষ্ট চাঞ্চল্যের মাঝেই দেহের পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্থানীয় বাসিন্দা রাজেশ কামতি জানিয়েছেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাতের ট্রেন চলাচলের সময় দুর্ঘটনা ঘটেছে। তবে ঠিক কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিয়ে স্পষ্ট ধারণা মেলেনি। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর আসল কারণ জানার জন্য তদন্ত চলছে।

Post Views: 250

Continue Reading

Previous: ঘাটালে বন্যার জল কমতেই বাড়ছে আন্ত্রিক
Next: ব্রিটিশ মাটিতে ব্যাট হাতে ইতিহাস করে কী বললেন মান্ধানা!

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026
kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.