Skip to content
নভেম্বর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ

ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ

Online Desk নভেম্বর 16, 2026
জয়-শাহ.jpg

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ফের ভারতের বড় সাফল্য। দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ। সোমবার, ১৬ নভেম্বর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদের জন্য তাঁকে চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ করলআইসিসি বোর্ড। ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড ও কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের ১ ডিসেম্বর প্রথমবার আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন জয় শাহ। এবার দ্বিতীয় মেয়াদেও তাঁর উপরেই আস্থা রাখল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

জানানো হয়েছে, বিশ্ব ক্রিকেটের উন্নয়ন, আন্তর্জাতিক স্তরে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্প্রসারণের পরিকল্পনায় ধারাবাহিকতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। বোর্ডের মতে, ক্রিকেটের সামনে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন বিশ্বজুড়ে এই খেলার প্রসারে নতুন সুযোগ তৈরি করবে। জয় শাহের দ্বিতীয় মেয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে চলেছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন। প্রায় ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বের নতুন নতুন দেশে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে চায় আইসিসি। এছাড়াও মহিলাদের ক্রিকেটের উন্নয়ন, সহযোগী দেশগুলির জন্য আরও সুযোগ তৈরি, আন্তর্জাতিক ক্রিকেটের স্বচ্ছতা এবং আর্থিক পরিকাঠামো শক্তিশালী করার উপর জোর দেওয়ার কথা জানিয়েছে আইসিসি।

দ্বিতীয়বার দায়িত্ব পেয়ে জয় শাহ জানিয়েছেন,আইসিসি বোর্ডের আস্থায় তিনি সম্মানিত। বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই খেলাকে আরও জনপ্রিয় করে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য। তাঁর বক্তব্য, শুধু বড় টুর্নামেন্ট আয়োজন করাই যথেষ্ট নয়। ক্রিকেটার, সমর্থক, বাণিজ্যিক অংশীদার এবং সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ রক্ষা করে খেলাটির দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দেওয়া এক বিবৃতিতে জয় শাহ বলেন, “আইসিসি বোর্ড আমার উপর যে আস্থা রেখেছে, তাতে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। প্রতিটি ডিরেক্টরের অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করাটা যেমন বিশেষ সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও বটে। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে আমি আমাদের সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Continue Reading

Previous: এলামান্ডা গাছের পরিচর্যা ও প্রচুর ফুল পাওয়ার সহজ উপায়:
Next: জাহাঙ্গিরের বাড়িতে আপাতত হাত দেওয়া যাবে না, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

সম্পর্কিত গল্প

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026

You may have missed

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
Post-Edit.jpg

ইউরোপ-আমেরিকা আদলে শিশু বিকাশে ভারতেও এগিয়ে এসেছেন প্রবীন নাগরিকরা

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.