Skip to content
নভেম্বর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • জাহাঙ্গিরের বাড়িতে আপাতত হাত দেওয়া যাবে না, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

জাহাঙ্গিরের বাড়িতে আপাতত হাত দেওয়া যাবে না, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T160402.109.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার সিদ্ধান্তে আপাতত লাগাম টানল কলকাতা হাইকোর্ট। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত ওই বাড়িতে কোনও ভাঙার কাজ করা যাবে না। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ এই অন্তর্বর্তী নির্দেশ বহাল রেখেছে।

জেলবন্দি জাহাঙ্গির প্রশাসনের ভাঙার উদ্যোগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত শুক্রবার মামলাটি বিচারপতি ঘোষের এজলাসে উঠেছিল। সেদিন তিনি জানিয়েছিলেন, সোমবার ফের শুনানি হবে। তার আগে পর্যন্ত ভাঙা বন্ধ রাখতে হবে। একই সঙ্গে নোটিস দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের ভিডিয়ো রেকর্ডিং চেয়ে পাঠিয়েছিলেন বিচারপতি।

সোমবারের শুনানিতে বিচারপতি ঘোষ জানান, রাজ্যের পক্ষ থেকে যে ছবি জমা দেওয়া হয়েছে, তা তাঁকে সন্তুষ্ট করতে পারেনি। সেই কারণেই ভাঙার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেওয়া হল। আগামী ১ ডিসেম্বর মামলার পরের শুনানির দিন ধার্য হয়েছে। সেদিন পর্যন্ত ভাঙার কাজ স্থগিত থাকবে।

জাহাঙ্গিরের তথাকথিত বেআইনি বাড়ি ভাঙা নিয়ে দু’পক্ষের কাছ থেকেই হলফনামা চেয়েছে আদালত।

শুনানিতে বিচারপতি ঘোষ মন্তব্য করেন, নোটিস দিতে যাওয়া লোকজন বাড়িটিকে সঠিকভাবে চিহ্নিত করেননি। জমা দেওয়া ছবিতে কেবল একটি কোলাপসিবল গেট দেখা যাচ্ছে। জাহাঙ্গিরের আইনজীবীদের অভিযোগ, নোটিস দেওয়ার সময় আরও বেশ কিছু নিয়ম মানা উচিত ছিল, কিন্তু তা মানা হয়নি।

Continue Reading

Previous: ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ
Next: মুখ্যমন্ত্রীর নাম করে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার বিজেপিরই মণ্ডল সহ-সভাপতি

সম্পর্কিত গল্প

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026

You may have missed

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
Post-Edit.jpg

ইউরোপ-আমেরিকা আদলে শিশু বিকাশে ভারতেও এগিয়ে এসেছেন প্রবীন নাগরিকরা

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.