Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘গ্রেফতার হয়ে মন্ত্রিত্ব হারানোর বিল’ পর্যালোচনা করে রিপোর্ট দিতে সময় চাইল যৌথ সংসদীয় কমিটি

‘গ্রেফতার হয়ে মন্ত্রিত্ব হারানোর বিল’ পর্যালোচনা করে রিপোর্ট দিতে সময় চাইল যৌথ সংসদীয় কমিটি

Online Desk মার্চ 27, 2026
loksabha.jpg

ওঙ্কার ডেস্ক: ‘কোনও মন্ত্রী যদি পাঁচ বছর কারাদণ্ড হতে পারে এমন অপরাধে গ্রেফতার হয়ে ৩০ দিন জেলে খাটেন তাহলে তাঁর পদ চলে যাবে’। গত বছর মোদী সরকার এই সংক্রান্ত বিল এনেছিল। সেই বিল পর্যালোচনা করে রিপোর্ট দিতে আরও সময় চাইল যৌথ সংসদীয় কমিটি। জেপিসির সেই আবেদনে সায় দিয়েছে লোকসভা। বলা হয়েছে, আগামী বাদল অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন পর্যন্ত রিপোর্ট জমা দেওয়া যাবে।
গত বছর আগস্টে সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকার সংবিধান সংশোধনী বিল আনে। তার সঙ্গে আরও দুইটি বিল পেশ করা হয়েছিল। দেশের প্রধানমন্ত্রী, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্র বা রাজ্যের মন্ত্রীরা যদি গ্রেফতার হয়ে ৩০ দিন জেলে থাকেন তাহলে তিনি পদ হারাবেন। তবে পাঁচ বছরের বেশি কারাদণ্ড হতে পারে এমন অপরাধে গ্রেফতার হলে তবেই এই নিয়ম প্রযোজ্য হবে।
বিলগুলি পেশ করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, যৌথ কমিটির কাছে বিলগুলি পর্যালোচনার জন্য পাঠানো হবে। সেই মতো বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গীর নেতৃত্বে গঠন করা হয় কমিটি। তবে এই কমিটি নিয়ে প্রথম থেকেই সরব হন বিরোধীরা। কমিটিতে বিজেপি জোট এর সাংসদদেরই সংখ্যাগরিষ্ঠতা থাকবে বলে সরব হয় বিরোধী দলগুলি। তাই তাদের আপত্তি উপেক্ষা করে বিলের পক্ষেই সুপারিশ করবে ওই যৌথ কমিটি এমনটাই মনে করছে বিরোধীরা।

Post Views: 113

Continue Reading

Previous: ডব্লিউবিসিএস আধিকারিকদের কম গুরুত্বপূর্ণ পদে বসানোর অভিযোগ, ক্ষোভ বাড়ছে রাজ্য প্রশাসনে
Next: খামেনেইর মৃত্যুকে কেন্দ্র করে জম্মু–কাশ্মীর বিধানসভায় তুমুল হট্টগোল, ব্যাহত অধিবেশন

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.