Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিচারপতির বদলি সংক্রান্ত বিষয়ে সরকারের পরামর্শ শোনা হয়? বিচারপতি অতুল শ্রী ধরনের বদলি নিয়ে জোর জল্পনা

বিচারপতির বদলি সংক্রান্ত বিষয়ে সরকারের পরামর্শ শোনা হয়? বিচারপতি অতুল শ্রী ধরনের বদলি নিয়ে জোর জল্পনা

Online Desk অক্টোবর 16, 2025
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ এবং তাঁদের বদলির বিষয়ে শেষ সিদ্ধান্ত নেওয়ার অধিকারী শীর্ষ আদালতের কলেজিয়াম। হাইকোর্টের ক্ষেত্রেও কলেজিয়াম শেষ সিদ্ধান্ত নেয়। কিন্তু কলেজিয়ামের সিদ্ধান্তে অনেক সময় সরকারের তরফে হস্তক্ষেপ করা হয় বলে অভিযোগ ওঠে। অর্থাৎ সরকারের পরামর্শ মেনে অনেক সময় সিদ্ধান্ত বদল করে কলেজিয়াম। সম্প্রতি বিচারপতি অতুল শ্রী ধরনের বদলি নিয়ে জল্পনা শুরু হয়েছে।

প্রধান বিচারপতি বিআর গাভাই একটি মামলায় মেনে নিয়েছেন কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুযায়ী অনেক সময়ে বিচারপতিদের বদলির সিদ্ধান্ত কলেজিয়াম পরিবর্তন করে।‌ উল্লেখ্য, বিচারপতি অতুল শ্রী ধরন বর্তমানে মধ্যপ্রদেশ হাইকোর্টে কর্মরত। চলতি মাসের প্রথম দিকে কলেজিয়াম তাঁকে ছত্তিসগড় হাইকোর্টে বদলি করে।‌‌ যদিও পরে গত ১৪ অক্টোবর কলেজজিয়াম সিদ্ধান্ত বদল করে। তাঁকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করার নতুন নির্দেশ জারি করা হয়। প্রসঙ্গত, এর আগেও ওই বিচারপতি এলাহাবাদ হাইকোর্টে ছিলেন। তাঁকে ফের কেন একই আদালতে বদলি করা হচ্ছে তা নিয়ে তৈরি হয় জল্পনা।

সূত্রের খবর, কলেজিয়ামের আগের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রক। বিচারপতি শ্রী ধরনকে যাতে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয় সরকারের তরফে সেই সুপারিশ করা হয় সুপ্রিম কোর্টের কলেজিয়ামকে। বিচারপতি শ্রী ধরনের বদলির নির্দেশ যে বদল করা হয়েছে সরকারের পরামর্শে তা মেনে নিয়েছেন প্রধান বিচারপতি বিআর গাভাই।

Post Views: 118

Continue Reading

Previous: বাইক থামিয়ে চালকের মাথায় হেলমেট পরালো পুলিশ
Next: দুর্গাপুর ধর্ষণকাণ্ড নিয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট সিভি আনন্দ বোসের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.