Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দুর্গাপুর ধর্ষণকাণ্ড নিয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট সিভি আনন্দ বোসের

দুর্গাপুর ধর্ষণকাণ্ড নিয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট সিভি আনন্দ বোসের

Online Desk অক্টোবর 16, 2025
cv.jpg

ওঙ্কার ডেস্ক: দুর্গাপুর ধর্ষণকাণ্ড নিয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, রাজ্যের সাংবিধানিক প্রধান দুর্গাপুরে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং নির্যাতিতা এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করেছেন। সেই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে ওড়িশার বাসিন্দা। ঘটনাচক্রে দুর্গাপুরের নির্যাতিতাও ওড়িশার বাসিন্দা। দেশের সাংবিধানিক প্রধানকে নির্যাতিতার পরিবারের উদ্বেগের কথা জানানো হয়েছে। নির্যাতিতা তরুণী সুস্থ হয়ে উঠলেই তাঁকে ওড়িশায় ফিরিয়ে নিয়ে যেতে চান তাঁর বাবা। সে কথা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সিভি আনন্দ বোস বলেছেন, ‘নির্যাতিতার পরিবারের অনুভূতিকে বুঝতে হবে। এই কঠিন সময়ে এবং ভবিষ্যতে তাঁদের পাশে থেকে যা যা করা প্রয়োজন, তা করতে হবে।’ ঘটনার তদন্ত সংক্রান্ত বিষয়ে দেশের জাতীয় মহিলা কমিশনের রিপোর্টও তিনি পেয়েছেন বলে জানিয়েছেন সিভি আনন্দ বোস।

উল্লেখ্য, দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া ২০ বছর বয়সি ওই ছাত্রীকে ১০ অক্টোবর সন্ধ্যায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। তাঁর এক পুরুষ সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে খাবার কিনতে বেরোনোর পর এই ঘটনা ঘটে। অভিযোগ, ওই ডাক্তারি পড়ুয়াকে একটি জঙ্গলে টেনে নিয়ে গিয়ে যৌন অত্যাচার করা হয়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন নির্যাতিতার ওই সহপাঠীও।

Post Views: 137

Continue Reading

Previous: বিচারপতির বদলি সংক্রান্ত বিষয়ে সরকারের পরামর্শ শোনা হয়? বিচারপতি অতুল শ্রী ধরনের বদলি নিয়ে জোর জল্পনা
Next: প্রথম দফার মনোনয়ন জমা দিতে আর বাকি কয়েক ঘন্টা, জোটসঙ্গীকে সময় বেঁধে দিলেন তেজস্বী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.