Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রথম দফার মনোনয়ন জমা দিতে আর বাকি কয়েক ঘন্টা, জোটসঙ্গীকে সময় বেঁধে দিলেন তেজস্বী

প্রথম দফার মনোনয়ন জমা দিতে আর বাকি কয়েক ঘন্টা, জোটসঙ্গীকে সময় বেঁধে দিলেন তেজস্বী

Online Desk অক্টোবর 16, 2025
tejaswi-yadav.jpg

ওঙ্কার ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ১৭ অক্টোবর। হাতে রয়েছে আর মাত্র কয়েক ঘন্টা। এই আবহে বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানি আসন সমঝোতা নিয়ে জোর আলোচনা চালাচ্ছেন। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনে সাহানি কম করে ২৪টি আসন দাবি করেছেন।

যদিও সূত্রের দাবি, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব বলেছেন বিকাশশীল ইনসান পার্টি মাত্র ১৫টি আসন পেতে পারে। সূত্রের খবর, মহাগঠবন্ধনের তরফে সাহানিকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এটিই তাঁর পক্ষে সবচেয়ে ভালো রফা। যদি ভিআইপি প্রধান সরে আসেন, তাহলে মহাগঠবন্ধন শেষ পর্যন্ত আসন সমঝোতা বন্ধ করে দিতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এর ফলে বিদ্রোহ করে জোট থেকে বেরিয়ে যেতে পারেন সাহানি। যার পর বিহারের রাজনীতিতে আরও নাটকীয়তা তৈরি হতে পারে।

আরজেডি সূত্রের খবর অনুযায়ী, সাহানির কঠিন দর কষাকষি এখন ‘ভঙ্গুর পর্যায়ে’ পৌঁছেছে। লালুপুত্র তেজস্বী যাদব তাঁকে সময় বেঁধে দিয়েছেন। ২০১৮ সালে প্রতিষ্ঠিত ভিআইপি দলটির বিহারের জেলে এবং নৌকাচালকদের মধ্যে জনপ্রিয়তা রয়েছে। তাই আসন সমঝোতায় কঠিন দর কষাকষি চালাচ্ছেন সাহানি। ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে, সাহানি প্রথমে মহাগঠবন্ধনের সঙ্গে ছিলেন। কিন্তু তিনি যত আসন দাবি করেছিলেন, তা না পেয়ে এনডিএ শিবিরে সামিল হন। এনডিএ-র অংশ হিসেবে, ভিআইপি ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে চারটিতে জয়লাভ করে। দলটি এক বিধায়কের মৃত্যু হয় এবং বাকি তিন জন বিজেপিতে যোগ দেন। পরে সাহানি এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

Post Views: 111

Continue Reading

Previous: দুর্গাপুর ধর্ষণকাণ্ড নিয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট সিভি আনন্দ বোসের
Next: মধ্যপ্রদেশে ফিনাইল খেয়ে হাসপাতালে ২৫ রূপান্তরকামী, তদন্তে পুলিশ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.