Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে ফিনাইল খেয়ে হাসপাতালে ২৫ রূপান্তরকামী, তদন্তে পুলিশ

মধ্যপ্রদেশে ফিনাইল খেয়ে হাসপাতালে ২৫ রূপান্তরকামী, তদন্তে পুলিশ

Online Desk অক্টোবর 16, 2025
up-police-sized.jpg

ওঙ্কার ডেস্ক: চাঞ্চল্যকর ঘটনা মধ্যপ্রদেশের ইন্দোরে। বুধবার একসঙ্গে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ২৫ জন রূপান্তরকামী। গুরুতর অবস্থায় তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। তবে ঠিক কী কারণে রূপান্তরকামীরা এমন পদক্ষেপ করলেন তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার ইন্দোরে একসঙ্গে ২৫ জন রূপান্তরকামী আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তাঁরা ফিনাইল খেয়ে প্রাণ হারানোর চেষ্টা করেন। ঘটনার কথা প্রকাশ্যে আসতে তড়িঘড়ি অসুস্থ অবস্থায় তাঁদেরকে স্থানীয় ইন্দোরের মহারাজা যশবন্তরাও সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে হাসপাতালের সুপার ডা. বসন্ত কুমার নিঙ্গাওয়াল বলেন, ‘প্রায় ২৫ জন ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষ আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা একসঙ্গে ফিনাইল খেয়েছেন বলে অভিযোগ। এখনই এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না। তবে কারোর অবস্থা গুরুতর নয়।’

অন্য দিকে কেন ২৫ জন গণ আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার রাজেশ দন্ডোটিয়া বলেন, ‘তদন্ত শুরু হয়েছে। অনুসন্ধান পর্ব মিটলে স্পষ্ট হবে যে রূপান্তরকামীরা কী খেয়েছিলেন এবং কেন।’ পুলিশ জানিয়েছে, দুই ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মধ্যে বিরোধের ফলে এই ঘটনা ঘটে থাকতে পারে।

Post Views: 92

Continue Reading

Previous: প্রথম দফার মনোনয়ন জমা দিতে আর বাকি কয়েক ঘন্টা, জোটসঙ্গীকে সময় বেঁধে দিলেন তেজস্বী
Next: নাগেরবাজারে কালীপূজোর প্যন্ডেল প্রস্তুতি পরিদর্শন, প্রশাসনিক নিরাপত্তা

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026

You may have missed

SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026
trump-128000.jpg

‘হয় আপনি অসৎ, না হয় বোকা!’, সঞ্চালিকাকে আক্রমণ করে লাইভ অনুষ্ঠান ছাড়লেন ট্রাম্প

Online Desk জুন 8, 2026
Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.