Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সরকারি ভাতা থেকে বঞ্চিতদের ৫০০ টাকা দেয় ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত !

সরকারি ভাতা থেকে বঞ্চিতদের ৫০০ টাকা দেয় ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত !

Online Desk জুলাই 4, 2025
KAKDIP-PANCHAYAT.png

নিজস্ব সংবাদদাতা , দক্ষিণ চব্বিশ পরগণা : সরকারি বিভিন্ন ভাতা থেকে বঞ্চিত মানুষকে ৫০০ টাকা করে দিয়ে নজির সৃষ্টি গড়ল কাকদ্বীপের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, থেকে বিভিন্ন কারণে বঞ্চিত ব্যক্তিদেরকে আমরণ প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে । নিজস্ব ভবন ভাড়ায় দিয়ে সেই টাকা নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো কাকদ্বীপের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত।
জানা গিয়েছে, এই গ্রাম পঞ্চায়েতের ভবনের সামনে বেশ কিছুটা জায়গা ফাঁকা পড়েছিল। সেই জায়গাতেই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি নতুন ভবন নির্মাণ করা হয়। এরপরই ওই নবনির্মিত ভবনটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ভাড়া দেওয়া হয়। ওই ভাড়ার টাকা থেকে প্রতিমাসে এই গ্রাম পঞ্চায়েতের দুঃস্থ ও অসহায় মানুষদের আর্থিক সহায়তা করা হয়। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, এই গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন বৃদ্ধ ও বৃদ্ধা রয়েছেন যাঁরা বিভিন্ন সমস্যার কারণে সরকারি প্রকল্পের ভাতা পান না। এছাড়াও এই গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিও সরকারি প্রকল্পের ভাতা পান না। নিজস্ব তহবিল থেকে গ্রাম পঞ্চায়েত প্রতি মাসে এই দুঃস্থ ও অসহায় মানুষদের ৫০০ টাকা করে ভাতা দিয়ে থাকে।এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।
ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ দাস বলেন, “গ্রাম পঞ্চায়েতের জায়গায় গত চার বছর আগে ২৭০০ স্কয়ার ফিটের একটি ভবন নির্মাণ করা হয়েছিল। ওই ভবনটি রাষ্টেআত ব্যাঙ্ক ভাড়ায় দেওয়া হয়েছে। ভাড়া বাবদ প্রতিমাসে ২২৬৮২ টাকা পাওয়া যায়। এই ঘর ভাড়ার টাকা ও নিজস্ব তহবিল থেকে কিছু টাকা যোগ করে, প্রতি মাসে প্রায় ৫০ জনকে পঞ্চায়েতের পক্ষ থেকে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়।

Post Views: 244

Continue Reading

Previous: ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে শান্তনু সেন
Next: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তালা কেলেঙ্কারি !

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.