Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে শান্তনু সেন

ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে শান্তনু সেন

Online Desk জুলাই 4, 2025
santanu-high-court.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: আরজি কর কাণ্ডের পর দলীয় অবস্থানের বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরাগভাজন হয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। তার পর থেকে ক্রমাগত বিপাকে পড়ে চলেছেন তিনি। সেই তালিকায় নবতম সংযোজন, রাজ্য মেডিক্যাল কাউন্সিল কর্তৃক শান্তনুর ডাক্তারি রেজিস্ট্রেশন দু বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত। ডাক্তারি রেজিস্ট্রেশন খুইয়ে এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু সেন।

বৃহস্পতিবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল শান্তনুর রেজিস্ট্রেশন বাতিল করায় তিনি আইনি পথে লড়াই করবেন বলে জানিয়েছেন। তাঁর আত্মবিশ্বাস, তিনি জিতবেন। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওই মর্মে মামলা করেছেন তিনি। শান্তনু সেনের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ? জানা গিয়েছে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে না জানিয়ে ‘এফআরসিপি গ্লাসগো’ নামে একটি বিদেশি ডিগ্রি ব্যবহার করছিলেন শান্তনু সেন। জুন মাসে এ বিষয়ে জানতে তাঁকে নোটিস দিয়েছিল কাউন্সিল। বৃহস্পতিবারই তাঁকে প্রথমে তলব করা হয়। পরে শান্তনুর ডাক্তারি রেজিস্ট্রেশন দু’বছরের জন্য বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

কাউন্সিলের বক্তব্য, ‘এফআরসিপি’ ডিগ্রির কথা কাউন্সিলকে জানাননি শান্তনু। কাউন্সিলের দাবি, ‘এফআরসিপি’ একটি সাম্মানিক ডিগ্রি। ওই ডিগ্রির বিষয়ে জানতে গ্লাসগোতে তারা ইমেল করে জানতে চেয়েছিল এই ডিগ্রি থাকলে প্র্যাকটিস করতে পারেন কি না। কিন্তু সেই মেলের কোনও জবাব আসেনি বলে জানিয়েছে কাউন্সিল। তবে এদিন আদালতের দ্বারস্থ হওয়ার পর ঘটনার মোড় কোন দিকে এগোয় সেদিকেই নজর এখন ওয়াকিবহাল মহলের।

Post Views: 162

Continue Reading

Previous: শুভমনের তান্ডবে দ্বিতীয় টেস্টে অক্সিজেন ভারতের
Next: সরকারি ভাতা থেকে বঞ্চিতদের ৫০০ টাকা দেয় ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত !

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.