Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • শুভমনের তান্ডবে দ্বিতীয় টেস্টে অক্সিজেন ভারতের

শুভমনের তান্ডবে দ্বিতীয় টেস্টে অক্সিজেন ভারতের

Online Desk জুলাই 4, 2025
FB_IMG_1751562835662.jpg

স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এগিয়ে ভারত। সৌজন্যে অধিনায়ক শুভমন গিলের ব্যাট। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৫৮৭ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। বৃহস্পতিবার এজবাস্টনটেস্ট ম্যাচের দ্বিতীয় দিন তৃতীয় সেশনে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় । ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে ৬৭ রান ৩ উইকেট হারিয়ে।গিল টেস্ট ক্রিকেটে প্রথমবার ত্রিশতরান করার সুযোগ হারালেন। ৩৮৭ বলে ২৬৯ রান করে আউট হয়ে গেলেন ভারতের অধিনায়ক।তবে একাধিক রেকর্ড করলেন ভারত অধিনায়ক।প্রথম টেস্টে সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টে ডবল সেঞ্চুরি করলেন গিল। সেনা (SENA) দেশে এশিয়ার কোনো দেশের অধিনায়ক হিসেবে টেস্টে সর্বাধিক রানের মালিক হলেন তিনি। সেঞ্চুরিয়ানে ২০১৮ সালে বিরাট কোহলি ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন। ১৯৯৭ সালে কেপ টাউনে ১৬৯ রানের ইনিংস খেলেছিলেন শচীন তেন্ডুলকর। ১৯৯০ সালে ম্যানচেস্টারে ১৭৯ রান করেছিলেন মহম্মদ আজহারউদ্দিন। ১৯৯০ অকল্যান্ডে মহম্মদ আজহারউদ্দিন ১৯২ রানে অসাধারণ ইনিংস খেলেন।ইংল্যান্ডের মাটিতে ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবেও সর্বাধিক রানের মালিক হলেন শুবমন গিল। ১৯৯০ সালে ম্যানচেস্টারে ১৭৯ রান করেছিলেন মহম্মদ আজহারউদ্দিন। ২০১৮ সালে বার্মিংহামে ১৪৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। ১৯৬৭ সালে লীডসে ১৪৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মনসুর আলী খান পতৌদি। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটার হিসেবে সুনীল গাভাসকরের ১৯৭৯ সালে করা ২২১ রানের রেকর্ডকেও ভাঙলেন গিল।

ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির করা সর্বাধিক রানের রেকর্ডও ভাঙলেন শুবমন। ২০১৩ সালে চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধোনি ২২৪ রান করেছিলেন। ইংল্যান্ডের মাটিতে সেই রেকর্ডও ব্রেক করলেন গিল।

Post Views: 302

Continue Reading

Previous: তৃণমূল কর্মীদের হাতে মারধোর খেয়ে , আতঙ্কে চাকরি ছাড়তে চান অধ্যক্ষ
Next: ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে শান্তনু সেন

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.