Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূল কর্মীদের হাতে মারধোর খেয়ে , আতঙ্কে চাকরি ছাড়তে চান অধ্যক্ষ

তৃণমূল কর্মীদের হাতে মারধোর খেয়ে , আতঙ্কে চাকরি ছাড়তে চান অধ্যক্ষ

Online Desk জুলাই 4, 2025
tmc-beat-prof.png

নিজস্ব সংবাদদাতা , নদিয়া : তৃণমূল কর্মীর হাতে মার খেলেন কলেজের অধ্যক্ষ। অপমানে কাঁদতে কাঁদতে চাকরি ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেন তিনি। নদিয়ার চাপড়ার গভর্নমেন্ট জেনারেল ডিগ্রী কলেজের এই ঘটনায় হতবাক গোটা শিক্ষমহল!তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত হওয়ার পর আতঙ্কে নিরাপত্তাহীনতায় চাকরি ছাড়তে চাইছেন অধ্যক্ষ। আক্রান্ত ঐ অধ্যক্ষের নাম শুভাশিস পান্ডে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। যদিও ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী অজয় ঘোষ এখনো অধরা।
একজন সাধারণ তৃণমূল কর্মীর হাতেও আক্রান্ত হতে হচ্ছে কলেজের অধ্যক্ষ কয় এমন ঘটনায় সরব হয়েছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল গুলো। জানা গেছে ওই অধ্যক্ষ মূলত কীটপতঙ্গ রক্ষা বিষয়ক গবেষক হিসেবে কাজ করেন। পাশাপাশি পরিবেশ কর্মী হিসেবেও গোটা দেশ জুড়ে কাজ করেছেন তিনি। প্রায় পাঁচ বছর ধরে চাপড়াতে কর্মরত আছেন তিনি। মূলত ওই এলাকাতেও যাতে কীটপতঙ্গর অবলুপ্তি না হয় সেই কাজও করে আসছিলেন তিনি। চাপড়ায় দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে একাধিক সরকারি জায়গায় ও রাস্তার পাশে নয়ানজুলির ধারে ঝোপ-জঙ্গল সাফাই করে দিচ্ছে এক শ্রেণির মানুষ। যার ফলে সেই প্রভাব কীটপতঙ্গের উপর পড়ছিল। মূলত সেই কারণে তিনি মানুষকে সচেতন করতে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক বোর্ড লাগিয়েছিলেন। কিন্তু দেখা যায় কিছু সাধারণ মানুষ সেই বোর্ডগুলো ভেঙে ফেলে। মূলত গতকাল তিনি ওই ভাঙ্গা বোর্ডের একটি মেরামত করতে গিয়েছিলেন নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে। সেখানেই ওই অভিযুক্ত হঠাৎ তাকে গিয়ে জিজ্ঞাসা করেন কার অনুমতি নিয়ে তিনি এই বোর্ড লাগিয়েছিলেন। সেই নিয়ে শুরু হয় কথা কাটাকাটি।এরপরেই আচমকা ঐ অভিযুক্ত বেধড়ক মারধর করতে থাকে অধ্যক্ষ শুভাশিস পান্ডেকে।
জানা গেছে, অভিযুক্ত অজয় ঘোষের ভাই চাপড়া হাটখোলা গ্রাম পঞ্চায়েতের সদস্য।এরপরই আক্রান্ত ঐ অধ্যক্ষ কে চিকিৎসার জন্য চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অধ্যক্ষ শুভাশিস পান্ডে অভিযুক্তর বিরুদ্ধে চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত তিনি কেঁদে ফেলে বলেন, উচ্চ শিক্ষা দপ্তর আমাকে অন্য কলেজে বদলি করে দিক নয়তো আমি নিজেই চাকরি ছেড়ে দেব।

Post Views: 225

Continue Reading

Previous: হিমাচল প্রদেশে ভারী বর্ষণে বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে ৬৩, নিখোঁজ বহু, ক্ষয়ক্ষতি ৪০০ কোটি টাকার
Next: শুভমনের তান্ডবে দ্বিতীয় টেস্টে অক্সিজেন ভারতের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.