Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তালা কেলেঙ্কারি !

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তালা কেলেঙ্কারি !

Online Desk জুলাই 4, 2025
tmc.jpeg

মানস চৌধুরী : রাজারহাটের রাইগাছি এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তালা পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ২১১ নম্বর রোডের পাশে অবস্থিত তৃণমূল পার্টি অফিসে হঠাৎ করে তালা ঝুলে থাকতে দেখা যায়। এরপরই ঘটনাস্থলে জড়ো হন তৃণমূলের একাংশ কর্মী-সমর্থক। কেউ কেউ তালা ভাঙার চেষ্টা করেন, শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। প্রকাশ্যে আসে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে তৃণমূলের একাংশ কর্মী, যাঁরা সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত, তাঁরাই ওই অফিসে তালা লাগিয়ে দেন। পরদিন সকালে বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কর্মীরা এসে তালা দেখে ক্ষোভে ফেটে পড়েন। দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দলের মধ্যে দীর্ঘদিন ধরেই চাপা চাপা মতানৈক্যের খবর থাকলেও এই ঘটনায় তা প্রকাশ্যে চলে আসে।
তবে পরিস্থিতি সামাল দিতে তৃণমূলের একাংশ দাবি করেন, এটি নিছকই ‘ভুল বোঝাবুঝি’। তাঁদের বক্তব্য, ভুলবশত এক তৃণমূল কর্মী অফিসে তালা দিয়ে চলে যান, বাকিরা তা না জেনেই তালা ভাঙার চেষ্টা করেন।
যদিও দলের তরফে আড়াল করার চেষ্টা হলেও, এই ঘটনাকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল আরও একবার সামনে চলে এল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ভোটের আগে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে দলের ভাবমূর্তি কতটা ধাক্কা খাবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

Post Views: 172

Continue Reading

Previous: সরকারি ভাতা থেকে বঞ্চিতদের ৫০০ টাকা দেয় ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত !
Next: নাড্ডার উত্তরসূরি কি মহিলা? চর্চায় নির্মলা, পুরন্দেশ্বরী, বনথিদের নাম

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026
convict.jpg

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণের পর খুন, তার পর হোটেলে গা ঢাকা অভিযুক্তের, অবশেষে গ্রেফতার

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.