Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মাথায় ছিল প্রবল দুর্যোগের আশঙ্কা ! তবু প্রাণ বাজি রেখে ৪০০ টন ইলিশ নিয়ে ফিরলেন মৎস্যজীবীরা

মাথায় ছিল প্রবল দুর্যোগের আশঙ্কা ! তবু প্রাণ বাজি রেখে ৪০০ টন ইলিশ নিয়ে ফিরলেন মৎস্যজীবীরা

Online Desk জুলাই 29, 2025
PHOTO.jpg

গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা : একেই বলে কপাল ! সমুদ্রে মৎসজীবীদের সরকারি ভাবে সতর্ক করে দেওয়া হয়েছিল প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। মৎসজীবী ট্রলারগুলো যেন অবিলম্বে কূলে ফেরে। এই ঘোষণার পর ফিরে আসার আগেই শেষ চেষ্টা করতে গিয়ে বাজিমাৎ করলেন মৎসজীবীরা। প্রায় এক মাস খরার পর তাদের জালে ধরা পড়ল প্রায় ৪উ টন ইলিশ। দুর্যোগের আশঙ্কা মাথায় করে অবশেষে তাঁরা কূলে ফিরলেন খুশি নিয়ে।

গত জুন মাসের ১৪ তারিখ রাত থেকে ট্রলারগুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। প্রথম এক সপ্তাহ মৎস্যজীবীদের জালে ভালো ইলিশ মাছ ধরা পড়েছিল। কিন্তু এরপর থেকেই সমুদ্র উত্তাল হয়ে ওঠে। প্রায় এক মাস আর সমুদ্রে ইলিশের দেখা মেলেনি। এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছিলেন মৎস্যজীবীরা। তার মধ্যে বারবার প্রাকৃতিক বিপর্যয়ের ঘোষণায় গভীর সমুদ্রে যাওয়া মাত্রই ফিরতে হচ্ছে তাঁদের। তবে এবারে প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা হওয়ার পর বাড়ি ফেরার আগে জালে পড়েছে প্রচুর ইলিশ, ইলিশের দেখা মিলতে মৎস্যজীবীদের মুখে হাসি।

কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, “গত কয়েকদিন ধরে সমুদ্রে ইলিশ ঝাঁকের দেখা মিলেছে। মাছের সাইজও ভালো। বেশিরভাগ ইলিশের ওজন ৫০০ গ্রাম থেকে এক কেজি। দীর্ঘ প্রায় চার বছর ধরে সমুদ্রে এমন মাছের ঝাঁক দেখা যায়নি। এই মাছ সব এলাকার মৎস্যজীবীরাই পেয়েছেন। ইলিশের দামও ভালো রয়েছে। তবে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে ২৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্যোগ কেটে গেলে ভালো মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখন সমুদ্রে ইলিশের অনুকূল পরিবেশ রয়েছে”।

সোমবারের মধ্যে প্রায় সমস্ত ট্রলার কুলে ফিরেছে। তবে এখনো পর্যন্ত সেইভাবে প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়নি। মৎসজীবীদের আশা, আগামী দুই-একদিনের মধ্যেই প্রচুর রুপালী শস্যের আশায় ট্রলারগুলি আবার গভীর সমুদ্রে রওনা দেবে।

Post Views: 136

Continue Reading

Previous: দেরিতে স্কুলে আসায় ২০০ বার উঠবস, অসুস্থ হয়ে হাসপাতালে চার ছাত্রী
Next: কেরলের নার্স নিমিশা প্রিয়ার মৃত্যু আদেশ খারিজ করেছে ইয়ামেন প্রশাসন; আশার আলো দেখছে পরিবার

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.