Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • “দানবদের বধ করো মা”, দেবীকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন কল্যাণ, নিশানায় শাসক শিবির

“দানবদের বধ করো মা”, দেবীকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন কল্যাণ, নিশানায় শাসক শিবির

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T163030.260.webp

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাড়ির কালী প্রতিমাকে জড়িয়ে ধরে হাউহাউ করে কেঁদে ফেললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এবারও বাঁকুড়ার দোলতলায় নিজের বাড়ির কালীপুজোতে হাজির হয়েছিলেন তিনি। রাতে এক দফা আরতির পর আজ দুপুরে ফের বাড়ির মন্দিরে পুজো করেন। নিজে হাতে দেবীর আরতি করেন। তারপরই সাংবাদিকদের সামনে শাসক শিবিরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “বাংলার মানুষ শান্তিতে নেই। গত ৬ মাস ধরে যে দানবগুলি রাজ্যের শান্তি কেড়ে নিয়েছে, মা যেন তাদের বধ করেন।”

শাসক শিবিরকে নিশানায় রেখে সাংসদের আরও অভিযোগ, “একটা পাপী উপরে বসে আছে। তার জন্যেই দুর্গাপুজোতে ১৯ জন মানুষ মারা গেছে। দানবগুলো বলছে পুজো করতে দেবে না। দানবগুলো বলেছিল কোনও পুজো মণ্ডপে গেলে আমাকে গ্রেফতার করবে। আমাকে পুজো করতে দেবে না বলেছিল। তা সত্ত্বেও মায়ের ইচ্ছায় আমি পুজো করেছি। মা যেন এই সব দানবদের শাস্তি দেয়।”

উল্লেখ্য, বিধানসভা ভোটে পালাবদলের পর রাজ্যে এখন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধী শিবিরে তৃণমূল। ভোটের পর থেকেই আইনশৃঙ্খলা, পুজোয় অশান্তি, এনকাউন্টার আর তোলাবাজি নিয়ে শাসক-বিরোধী তরজা অব্যাহত। এই আবহে তৃণমূল সাংসদের এই মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। নাম না নিলেও সাংসদ কল্যাণ যে গেরুয়া শিবিরকেই নিজের টার্গেটে রেখেছেন তা বলাই বাহুল্য।

Continue Reading

Previous: দেশভাগের ৭৯ বছর পর খুলল লাহোরের ঐতিহাসিক গুরুদ্বার, সংস্কারের পর শুরু উপাসনা
Next: ৪ লক্ষ অতিথির ভোজ, ঘোড়দৌড়ে জিতলেই থার! মেয়ের বিয়েতে ঢালাও ব্যবস্থা বিহারের বিধায়ক অনন্তের

সম্পর্কিত গল্প

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.