Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • টিকিট নিয়ে ঝামেলার জেরে সিআরপিএফ জওয়ানের উপর হামলা, গ্রেফতার ৩ কানওয়ারি

টিকিট নিয়ে ঝামেলার জেরে সিআরপিএফ জওয়ানের উপর হামলা, গ্রেফতার ৩ কানওয়ারি

Online Desk জুলাই 20, 2025
kanwari.jpg

ওঙ্কার ডেস্ক: টিকিট নিয়ে ঝামেলা, আর তার জেরে এক সিআরপিএফ জওয়ানের উপর চড়াও হওয়ার অভিযোগে তিন কানওয়ারিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুর রেলওয়ে স্টেশনে।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর এক জওয়ান ব্রহ্মপুত্র এক্সপ্রেস ধরতে যাচ্ছিলেন, সেই সময় ভগবান শিবের ভক্ত অর্থাৎ কানওয়ারিরা ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামে যাওয়ার জন্য একই ট্রেনের টিকিট কিনতে চেয়েছিলেন। সেই টিকিট কাটার সময় সিআরপিএফ জওয়ানের সঙ্গে তাঁদের ঝামেলা হয়।

জিআরপি-এর ইনস্পেক্টর রাঘবেন্দ্র সিং এ বিষয়ে বলেন, ঘটনাস্থলে জিআরপি আধিকারিকদের মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। সিআরপিএফ জওয়ানকে সাহায্য করার জন্য আরও বাহিনী পাঠানো হয়েছিল। সিআরপিএফ জওয়ান তাঁর ডিউটিতে যাওয়ার জন্য মণিপুর যাচ্ছিলেন। সেই সময় এই ঘটনা ঘটে। যদিও ওই জওয়ান ব্রহ্মপুত্র এক্সপ্রেস ধরতে পেরেছিলেন বলে জানায় জিআরপি। জিআরপি কানওয়ারিয়াদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার এবং রেলওয়ে আইনের একাধিক ধারায় মামলা করেছে। তবে পরে কানওয়ারিয়াদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জিআরপি জানিয়েছে। উল্লেখ্য, বার্ষিক কানওয়ার যাত্রায় অংশ নিতে সামিল হন কানওয়ারিরা। মূলত ভগবান শিবের উপাসক তাঁরা। সাধারণত, গঙ্গাজল নিয়ে পদযাত্রা করে মন্দিরের উদ্দেশে রওনা দেন তাঁরা। চলতি জুলাই মাসের ১১ তারিখ থেকে শুরু হয়েছে এই যাত্রা। চলবে ২৩ তারিখ পর্যন্ত।

Continue Reading

Previous: হিমাচলে নজির ঘটনা! দুই ভাই বিয়ে করল একই তরুণীকে, শোরগোল নেটপাড়ায়
Next: কিরানা পাহাড়ে ‘অপারেশন সিঁদুর’ এর হামলার উপগ্রহচিত্র নিয়ে নয়া জল্পনা

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
death-f.jpg

সৌদি আরবে ড্রোন হামলায় ভারতীয়ের মৃত্যু, আহত আরও ২

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
Steamed-Chicken-Momo-Recipe-Collage.png

চিকেন মোমো রেসিপি: স্বাদ, পুষ্টি ও প্রস্তুতপ্রণালির বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.