Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হিমাচলে নজির ঘটনা! দুই ভাই বিয়ে করল একই তরুণীকে, শোরগোল নেটপাড়ায়

হিমাচলে নজির ঘটনা! দুই ভাই বিয়ে করল একই তরুণীকে, শোরগোল নেটপাড়ায়

Online Desk জুলাই 20, 2025
fhf.png

ওঙ্কার ডেস্ক : আইন অনুযায়ী হিন্দুধর্মে কোনও পুরুষ বা মহিলা একইসঙ্গে দ্বিতীয়বার বিয়ের নিয়ম নেই। সামাজিকভাবেও এই ঘটনা অন্যায়। এদিকে নজির ঘটনা হিমাচল প্রদেশে। দুই ভাই মিলে বিয়ে করেছেন একই তরুণীকে। স্বাভাবিকভাবেই হিমাচল প্রদেশের এই বিয়ে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এক তরুণীকে দুই ভাই মিলে বিয়ে করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন এলাকায়। যদিও তাঁদের দাবি, তাঁরা তাঁদের পুরনো সম্প্রদায়ের প্রথা মেনেই বিয়ে করেছেন।

হিমাচলের সিরমৌর জেলার শিলাই গ্রামের ঘটনা। গত ১২ জুলাই কয়েকশো গ্রামবাসীদের উপস্থিতি সামাজিক অনুষ্ঠান করে তিন জনে বিবাহ আবদ্ধ হন। যদিও ভারতে বহুবিবাহ আইনত স্বীকৃতি দেওয়া হয় না। তাই হিমাচলের এই বিয়ে চর্চার শিরোনামে উঠে এসেছে। দুই ভাইয়ের এক জন হলেন প্রদীপ নেগি, অন্য জন কপিল নেগি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১২ জুলাই তাঁদের বিয়ে হয় কুনহাট গ্রামের তরুণী সুনীতা চৌহানের সঙ্গে। বিয়ের আয়োজন করা হয়েছিল ট্রান্স-গিরি এলাকায়। প্রদীপেরা হাট্টি সম্প্রদায়ের। আর তাঁদের সম্প্রদায়ে এক সময় বহুবিবাহের প্রচলন ছিল। যে প্রথাকে ‘জোড়িদার’ বলা হয়। এই প্রথা অনুযায়ী এক জন তরুণী একই পরিবারের দুই বা তার বেশি যুবককে বিয়ে করতে পারেন।

প্রসঙ্গত, বছর তিনেক আগে হাট্টি সম্প্রদায়কে তফসিলি জনজাতির অন্তর্ভুক্ত করা হয়। গত ছ’বছরে শুধু বাধানা গ্রামেই এ রকম পাঁচটি বিয়ে হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। ফলে এই ঘটনা সাম্প্রতিক অতীতে খুব একটা নতুন বিষয় নয় বলেও ওই সম্প্রদায়ের এক অংশের দাবি। এপ্রসঙ্গে তাঁরা তিনজনই জানান যে, তাঁরা তাঁদের সামাজিক নিয়ম মেনে বিয়ে করেছেন এবং তিনজনের সম্মতিতেই এই বিয়ে হয়েছে। তাঁরা এই বিয়ে নিয়ে গর্বিত। কেউ কোনও চাপের শিকার হয়ে বিয়েতে মত দেননি। উল্লেখ্য, প্রদীপ সরকারি চাকরি করেন। আর কপিল বিদেশে কর্মরত। হাট্টি সম্প্রদায়ের এই বিয়েকে বলা হয় ‘জাজড়া’। রীতি অনুযায়ী কনে যান বরের বাড়িতে। তার পর সেখানেই বিয়ে হয়।

Post Views: 156

Continue Reading

Previous: ২১ জুলাই ধর্মতলা সভা ঘিরে নজিরবিহীন পর্যবেক্ষণ হাই কোর্টের, জনদুর্ভোগ রোধে শর্ত কলকাতা পুলিশকে
Next: টিকিট নিয়ে ঝামেলার জেরে সিআরপিএফ জওয়ানের উপর হামলা, গ্রেফতার ৩ কানওয়ারি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.