Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কর্ণাটকে বুলডোজারে ভাঙা হচ্ছে সংখ্যালঘুদের ঘরবাড়ি, হস্তক্ষেপ হাই কমান্ডের

কর্ণাটকে বুলডোজারে ভাঙা হচ্ছে সংখ্যালঘুদের ঘরবাড়ি, হস্তক্ষেপ হাই কমান্ডের

Online Desk ডিসেম্বর 28, 2025
hhhhh.jpg

ওঙ্কার ডেস্কঃ বেঙ্গালুরুর শহরতলির একটি বস্তিতে বুলডোজার দিয়ে ২০০ বাড়ি ধূলিসাৎ করার অভিযোগ কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে। রাতারাতি এই উৎখাতে গৃহহীন হয়ে পড়েছে ৪০০ পরিবার। যাদের অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের। বেঙ্গালুরুর এই ঘটনায় ময়দানে নেমেছে কংগ্রেস হাই কমান্ড। রাজনৈতিক ক্ষতি এড়াতে ও ড্যামেজ কন্ট্রোলে মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীকে আরও বেশি সংবেদনশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, গত ২২ ডিসেম্বর ভোর চারটে নাগাদ কোগিলু গ্রামের ফকির কলোনি এবং ওয়াসিম লেআউট এলাকায় বুলডোজার অভিযান চালায় স্থানীয় প্রশাসন। অগুনতি পুলিশের প্রহরায় প্রায় ৪ টি জেসিবি ২০০ এর বেশি বাড়ি ঝুপরি গুড়িয়ে দেয়। এই ঘটনার জেরে রাতারাতি গৃহহীণ হয়ে পড়েন প্রায় ৪০০ পরিবার। ওখানকার বাসিন্দারা দাবি করেছেন, আগাম নোটিশ ছাড়াই পুলিশ বলপূর্বক তাদের উৎখাত করেছে।
শনিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সঙ্গে কথা বলেছেন। বেণুগোপাল জানান, সিদ্দারামাইয়া এবং শিবকুমার দু’জনেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি পুনর্বাসন ও ত্রাণ দেবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে এই ঘটনায় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি যে অস্বস্তিতে পরেছে, তা মনে করছে ওয়াকিবহাল মহল।
বিজেপি নেতা আর অশোক বেণুগোপালের সমালোচনা করেছেন। বিজেপি নেতার দাবি, বেণুগোপাল কে, এই বিষয়ে হস্তক্ষেপ করার? তিনি কি একজন সুপার সিএম, নাকিকংগ্রেস হাইকমান্ড বিশ্বাস করে যে রাজ্য সরকারগুলি দিল্লির নির্দেশে কাজ করে?” সব মিলিয়েই সমালোচনার মুখে পড়েছে কর্নাটকের কংগ্রেস সরকার।

Post Views: 233

Continue Reading

Previous: কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের মন্তব্য ঘিরে বিতর্ক; দলের মধ্যে ফের প্রকাশ্যে মতানৈক্য
Next: বিতর্কের মধ্যে দিগ্বিজয়ের পাশে দাঁড়ালেন শশী থারুর

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.