Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কসবা ধর্ষণ কাণ্ডে সিট গঠন করল কলকাতা পুলিশ

কসবা ধর্ষণ কাণ্ডে সিট গঠন করল কলকাতা পুলিশ

Online Desk জুন 28, 2025
kasba-police.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনায় ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধীরা। এই আবহে এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, পাঁচ সদস্যের সিট গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (দক্ষিণ শহরতলি) প্রদীপকুমার ঘোষাল। সিটের তরফে আবেদন করা হয়েছে নির্যাতিতা এবং তাঁর বাবা মায়ের গোপন জবানবন্দি নেওয়ার জন্য।

পুলিশের কাছে নির্যাতিতা যে অভিযোগ করেছেন, তাতে তিনি বলেছেন, গত ২৫ মে পরীক্ষার ফর্ম পূরণের জন্য তিনি কলেজে গিয়েছিলেন। সেখানে দুপুরে ফর্ম পূরণের কাজ সারা হয়ে যায়। এর পর তিনি ইউনিয়ন রুমে যান। এর পর তৃণমূলের ছাত্র সংগঠনের এক নেতা তাঁকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু নির্যাতিতা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অভিযোগ এর পর তাঁকে গার্ডস রুমে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে ওই অভিযুক্ত। যখন তাঁর উপর অত্যাচার করা হয় তখন প্রাণপণে বাধা দিয়েছিলেন তরুণী। কিন্তু পেরে ওঠেননি তিনি। অভিযোগ, যখন নির্যাতিতার উপর অত্যাচার চালানো হচ্ছিল সেই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে অভিযুক্তের দুই বন্ধু।

ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছে বিরোধী দলগুলি। নির্যাতিতা তরুণী তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ছিলেন। তিন অভিযুক্তও শাসকদল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর অনুসন্ধান কমিটি গঠন করেছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা চার সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন। সেই কমিটির সদস্যেরা খুব শিগগিরই বঙ্গে আসবেন বলে জানা গিয়েছে।

Post Views: 187

Continue Reading

Previous: কসবা কান্ডের পথে নামলো বিজেপি, আটক সুকান্ত, তোলা হল পুলিশ ভ্যানে
Next: সপ্তাহজুড়ে টানা বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.