Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কসবা কান্ডের পথে নামলো বিজেপি, আটক সুকান্ত, তোলা হল পুলিশ ভ্যানে

কসবা কান্ডের পথে নামলো বিজেপি, আটক সুকান্ত, তোলা হল পুলিশ ভ্যানে

Online Desk জুন 28, 2025
Sukanta.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : কসবাকান্ডে অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে শনিবার পথে নামে বিজেপি। শনিবার গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয়‌। তার জেরেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। তাদের আরও অভিযোগ, বিজেপির বেশ কয়েক জন কর্মীকে টেনে হিঁচড়ে প্রিজ়ন ভ্যানে তোলা হয়। প্রিজ়ন ভ্যানে তোলা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্তকেও। অভিযোগ, বিজেপির এই কর্মসূচির ফলে তীব্র যানজট তৈরি হয় গড়িয়াহাটে। শনিবার দুপুরে অফিস, স্কুল থেকে ফেরার সময়ে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। কসবা ল’ কলেজে এক ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ধৃত তিন অভিযুক্তের সঙ্গে তৃণমূল-যোগ প্রকাশ্যে এসেছে। এর প্রতিবাদে সরব হয় বিজেপি। গড়িয়াহাট মোড়ে আগে থেকে মোতায়েন করা হয় পুলিশ। অভিযোগ, পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। এর পরেই সুকান্ত-সহ কয়েক জনকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়।

সুকান্ত মজুমদারের অভিযোগ, ‘‘আমরা থানা ভাঙতে যাইনি। প্রতিবাদ করছিলাম। পুলিশ আটকে দিল।’’ এই নিয়ে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন বঙ্গ বিজেপির সভাপতি। বিজেপির অভিযোগ, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক পদে রয়েছেন। বাকিদের সঙ্গেও তৃণমূল ছাত্র পরিষদের যোগাযোগ রয়েছে।

Post Views: 249

Continue Reading

Previous: ‘ছাব্বিশে বাংলায় ৫০ পাবেনা বুঝে, নির্বাচন কমিশনকে দিয়ে ষড়যন্ত্র করছে বিজেপি’, অভিযোগ তৃণমূলের
Next: কসবা ধর্ষণ কাণ্ডে সিট গঠন করল কলকাতা পুলিশ

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.