Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কাশ্মীরের বুদগামে ক্রেনের সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষ, মৃত্যু একই পরিবারের ৪ জনের, গুরুতর জখম ৫

কাশ্মীরের বুদগামে ক্রেনের সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষ, মৃত্যু একই পরিবারের ৪ জনের, গুরুতর জখম ৫

Online Desk নভেম্বর 16, 2025
kashmir-accident.jpg

ওঙ্কার ডেস্ক: ক্রেনের সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষ, আর তার ফলে মৃত্যু হল একই পরিবারের চার জনের। জখম হয়েছেন আরও পাঁচ জন। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জম্মুকাশ্মীরের বুদগাম জেলায়। নিহতদের মধ্যে এক পাঁচ বছর বয়সী শিশুকন্যাও রয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিজনদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত এবং নিহতরা সকলেই বুদগামের মাহওয়ারা গ্রামের বাসিন্দা। শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে মধ্য কাশ্মীর জেলার পালার গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর তড়িঘড়ি সবাইকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা হাসপাতালের এক জন ঊর্ধ্বতন স্বাস্থ্য আধিকারিক সংবাদ মাধ্যমকে বলেন, ‘মর্মান্তিক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। তাঁরা কাছাকাছি ওয়াটারওয়ানি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখান থেকে মাহওয়ারায় নিজেদের বাড়িতে ফিরছিলেন। একটি সুমোতে চেপে যখন তাঁরা ফিরছিলেন সেই সময় উলটো দিক থেকে আসা একটি ক্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।’

হাসপাতাল সূত্রে খবর, নিহতদের নাম নিসার হুসেন রাঠের (৪০), তাঁর ৫ বছর বয়সী কন্যা জয়নব জান, বশির হুসেন রাঠের (৩৬) এবং খাতুন বেগম। এই ঘটনায় যারা জখম হয়েছেন তাঁরা হলেন, গুলশানা বানো (৫০), রাজা বেগম (৪৫), তাসাদুক হুসেন দার (২৮), শাহিদা বেগম (৫০), জুনা বেগম (৭০), সাফিয়া বানো (৪০) এবং পাঞ্জাবের গুরুদাসপুরের ৩২ বছর বয়সী নির্মাণ শ্রমিক জসভীর সিং। আহতদের মধ্যে পাঁচ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদেরকে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জসভীর সিংকে বারজুল্লার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Post Views: 100

Continue Reading

Previous: ইডেন টেস্ট জিতেই ডব্লিউটিসি র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা, ভারত নামল চতুর্থ স্থানে
Next: বার্ড ফ্লুর ভিন্ন ভ্যারিয়েন্টে মৃত্যু মার্কিন নাগরিকের, ফের কি হুমকির মুখে জনস্বাস্থ্য?

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.