Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘বাংলার দিকে নজর দিলে পাকিস্তান টুকরো টুকরো হবে’: পাক-হুঁশিয়ারিতে পাল্টা আক্রমণ রাজনাথের

‘বাংলার দিকে নজর দিলে পাকিস্তান টুকরো টুকরো হবে’: পাক-হুঁশিয়ারিতে পাল্টা আক্রমণ রাজনাথের

Online Desk এপ্রিল 7, 2026
rajnath.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন তাঁরা কলকাতায় হামলা করবে। যা নিয়ে মোদীর নীরবতাকে আক্রমণ করেছিলেন পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে রাজনৈতিক তরজা বাড়ছিল শাসক ও বিরোধীদের মধ্যে। এই পরিস্থিতিতে মুখ মঙ্গলবার খুললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামাবাদ বাংলাকে লক্ষ্যবস্তু করলে পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ইসলামাবাদকে সতর্ক করে দিয়ে বলেছেন, দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো বিবৃতি যেন পাকিস্তান না দেয়। তাঁর কথায়, ‘পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন উস্কানিমূলক বিবৃতি দেওয়া উচিত হয়নি। ৫৫ বছর আগে, পাকিস্তান দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার পর তারা এর পরিণতি ভোগ করেছিল।’ রাজনাথ আরও বলেন, ‘তারা যদি বাংলার দিকে নজর দেওয়ার চেষ্টা করে, তবে এবার পাকিস্তান কত টুকরো হবে তা একমাত্র ঈশ্বরই জানেন।’

উল্লেখ্য, শিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাজা আসিফ বলেছিলেন, ‘ভারত যদি কোনও মিথ্যে অজুহাতে অভিযান চালানোর সাহস দেখায়, তাহলে হামলা কলকাতা অবধি টেনে নিয়ে যাওয়া হবে।’ আসিফের এই মন্তব্যের পর সুর চড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এই বিষয়ে মুখ খোলেননি তা নিয়ে আক্রমণ শানিয়েছিলেন তিনি। সোমবার নির্বাচনী সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, ‘পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন মোদী গতকাল এসে কিছু বললেন না?’

Post Views: 91

Continue Reading

Previous: ইরানে বিদ্যুৎকেন্দ্র ঘিরে যুবসমাজকে মানববন্ধনের ডাক; ট্রাম্পের হুমকির পাল্টা বার্তা তেহরানের
Next: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় বিরাট ক্ষতি, মেয়াদ ফুরোনোর আগে পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.