Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় বিরাট ক্ষতি, মেয়াদ ফুরোনোর আগে পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় বিরাট ক্ষতি, মেয়াদ ফুরোনোর আগে পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও

Online Desk এপ্রিল 7, 2026
AIR INDIA

ওঙ্কার ডেস্ক : আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৬০ জন। তারপর থেকে এয়ার ইন্ডিয়ার দিকে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছিল। বিরাট পরিমাণ ক্ষতি তো রয়েছেই। তার উপর বর্তমানে যুদ্ধের জেরে উড়ান চলাচল বিঘ্নিত হয়েছে। সব মিলিয়ে চাপে রয়েছে এয়ার ইন্ডিয়া। এতসব অভিযোগের মধ্যে মেয়াদ শেষের আগেই ইস্তফা দিলেন উড়ান সংস্থাটির সিইও ক্যাম্পবেল উইলসন। জানা যাচ্ছে, আগামী বছরের জুলাই মাস পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। কিন্তু মেয়াদ শেষের একবছর আগেই দায়িত্ব ছাড়লেন তিনি।

সূত্রের খবর, ২০২২ সালে এয়ার ইন্ডিয়ার সিইও পদে বসেছিলেন ক্যাম্পবেল উইলসন। পাঁচ বছরের চুক্তি ছিল সংস্থার সঙ্গে। নানা দেশের উড়ান সংস্থা পরিচালনা করেছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সে ভর্তুকি ব্যবস্থাও তাঁরই মস্তিষ্কপ্রসূত। ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা তাঁর। কিন্তু এয়ার ইন্ডিয়ায় প্রবল চাপের মধ্যে দায়িত্ব ছাড়লেন। তবে নতুন সিইও দায়িত্ব না নেওয়া পর্যন্ত কাজ সামলাবেন উইলসন।

কখনও উড়ানের নিরাপত্তা, কখনও পরিষেবা, কখনও মাঝআকাশে বিমানের যান্ত্রিক ত্রুটি নিয়ে একাধিকবার সমালোচিত হতে হয়েছে এয়ার ইন্ডিয়াকে। সূত্রের খবর, গত বছরের শেষদিকে এক যাত্রীকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এয়ার ইন্ডিয়ার এক পাইলটের বিরুদ্ধে। অপারেশন সিঁদুরের পর পাক আকাশসীমা বন্ধ থাকায় ঘুরপথে চলাচল করতে গিয়েও ব্যাপক আর্থিক লোকসান হয় এয়ার ইন্ডিয়ার।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে তেল আভিভগামী বিমান পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছে এয়ার ইন্ডিয়া। আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে এই পরিষেবা। ফলে লোকসানের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া। পরিসংখ্যান বলছে, চলতি অর্থবর্ষে অন্তত ২০ হাজার কোটি টাকার লোকসান হয়েছে সংস্থাটির। সব মিলিয়ে চাপের মুখেই ইস্তফা দিয়েছেন এয়ার ইন্ডিয়ার সিইও।

Post Views: 90

Continue Reading

Previous: ‘বাংলার দিকে নজর দিলে পাকিস্তান টুকরো টুকরো হবে’: পাক-হুঁশিয়ারিতে পাল্টা আক্রমণ রাজনাথের
Next: ভারতের হাই কমিশনারের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.