Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • খেজুরিতে বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধ ঘিরে উত্তেজনা, একাধিক বনধ সমর্থক আটক !

খেজুরিতে বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধ ঘিরে উত্তেজনা, একাধিক বনধ সমর্থক আটক !

Online Desk জুলাই 14, 2025
khejuri-band.png

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর : জলসার অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে খেজুরি জুড়ে উত্তেজনা অব্যাহত। এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার খেজুরি জুড়ে ১২ ঘন্টার বনধ পালন করছে বিজেপি। পরিস্থিতি মোকাবিলা বিশাল পরিমানে পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে খেজুরি জুড়ে। একাধিক জায়গায় বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের ঝামেলার খবরও সামনে আসছে।
সূত্রের খবর, গত ১১ তারিখ শুক্রবার খেজুরির জনকা এলাকায় ভাঙনমারি গ্রামে আয়োজিত জলসার অনুষ্ঠান দেখতে গিয়ে দুই ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান। তবে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এই মৃত্যুর ঘটনার পেছনে গভীর ষঢ়যন্ত্রের অভিযোগ তোলেন। তাঁর দাবী, “ওই দুই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন আছে। এই ব্যক্তিদের মেরে ফেলা হয়েছে”। মৃতদের পরিবারও একই দাবীতে অনড়।
এই ঘটনায় জলসা আয়োজনকারী এক ঝাঁক তৃণমূল নেতাদের বিরুদ্ধে খেজুরি থানায় এফআইআর দায়ের হয়েছে। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলেই খেজুরি থানা সূত্রে জানা গেছে। এরই প্রতিবাদে সোমবার ১২ ঘন্টার খেজুরি বনধের ডাক দেন শুভেন্দু। সোমবার সকাল থেকেই হেঁড়িয়া থেকে খেজুরি গামী সড়কের বিভিন্ন জায়গায় রাস্তা ঘিরে দেয় বিজেপি সমর্থকরা। খেজুরির গুরুত্বপূর্ণ জনকা মোড় সহ একাধিক জায়গায় বিক্ষোভ তুলতে গিয়ে বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের ঝামেলা বাঁধে। এই ঘটনায় বিজেপির বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে বিজেপির তরফে দাবী জানানো হয়েছে।
খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিকের দাবী, “পুলিশ রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভকে ভেস্তে দিতে চেষ্টা করেছে। বিজেপি সমর্থকদের একাধিক জায়গায় হেনস্থা করা হয়েছে। সেই সঙ্গে বিজেপির ৯ জন সমর্থককে পুলিশ আটক করেছে”। তাঁর দাবী, ” যারা বিনা অনুমতিতে জলসা আয়োজন করেছিল, সেই জলসায় ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অথচ ােই জলসা কমিটির একজনকেও এখনও পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। আনরা এর বিরুদ্ধে একজোট হয়ে লড়াই শালিয়ে যাব”।

Post Views: 233

Continue Reading

Previous: একলাফে ২০ কেজি ওজন কমালেন করন জোহর! নেপথ্যে কারন কি?
Next: ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ, কিভকে প্যাট্রিয়ট মিসাইল পাঠানোর ঘোষণা, রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.