Skip to content
নভেম্বর 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • এখনও টেস্ট ক্রিকেট খেলতে পারতো কোহলি, নাম না করে গম্ভীরের উদ্দেশ্যে বললেন শাস্ত্রী

এখনও টেস্ট ক্রিকেট খেলতে পারতো কোহলি, নাম না করে গম্ভীরের উদ্দেশ্যে বললেন শাস্ত্রী

Online Desk নভেম্বর 5, 2026
টেস্ট-ক্রিকেট-খেলতে-পারতো-কোহলি.jpg

স্পোর্টস ডেস্ক : অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে আরও একবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন বিরাট কোহলি। তারকা ব্যাটারের বিধ্বংসী ইনিংস শুধু দলকে সহজ জয়ের পথেই এগিয়ে দেয়নি, ভেঙে দিয়েছে সচিন তেন্ডুলকরের বহুদিনের রেকর্ডও। সেই পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ১৪৩ রান। সেই রান তাড়া করতে নেমে কোহলি ৫১ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ১৩টি চার এবং একটি ছক্কা। কভার ড্রাইভ, পুলের মাধ্যমে দ্রুত রান তোলার দক্ষতায় নিউজিল্যান্ডের বোলারদের ওপর শুরু থেকেই চাপ তৈরি করেন। কোহলির দুরন্ত ব্যাটিংয়ে ভারত মাত্র ২২.৪ ওভারেই পাঁচ উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌঁছে যায়। সিরিজে ১-০ তে এগিয়ে যায়। আর বিরাটের প্রশংসায় প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।

এদিন শাস্ত্রী সাফ জানিয়ে দেন কোহলি টেস্ট ক্রিকেট এখনও খেলতে পারতো। কোহলিকে যে টেস্ট ক্রিকেটে গায়ের জোড়ে কোচ গম্ভীর অবসর নিতে বাধ্য করেন এই বিষয়ও আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন শাস্ত্রী। প্রথম ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী কোহলিকে সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমার মতে, এই পরিবেশে বিরাটের থেকে ভাল কেউ ব্যাট করতে পারত না। ও একটাও ভুল শট খেলেনি। শুরু থেকেই ওই ছন্দে খেলা খুব কঠিন। গত সাত, আট বা দশ বছরে এত ভাল ইনিংস খেলতে ওকে দেখিনি।বিরাট ব্যাটিংয়ে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। বাকিদের জন্য এই পিচ এক রকম। ওর জন্য আলাদা। সেরারা এটাই করে। আমার মতে, ওর সাদা বলের ক্রিকেটে বিশ্বের সর্বকালের সেরা।”

নিজের বক্তব্যের সমর্থনে পরিসংখ্যানও তুলে ধরেছেন শাস্ত্রী। তিনি বলেন, “ওর পরিসংখ্যান দেখুন। যত রান ও করেছে, যতগুলো শতরান করেছে, যতগুলো ম্যাচ জিতিয়েছে, তার ধারেকাছে কেউ নেই। সেই কারণেই বলছি, ও বাকিদের থেকে আলাদা।আপনি গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটারদের জিজ্ঞাসা করুন। সকলেই বলবে, বিরাটকে আমরা টেস্টে দেখতে চাই। কোনও প্রশ্নই নেই। ও এখনও টেস্টে ভাল ভাল খেলবে। ওর যা ফিটনেস, তাতে এটা কোনও বিষয়ই নয়। এখনও বিরাট সমান পরিশ্রম করে, সমান ভাবে চাপ সামলাতে পারে। তা হলে ও কেন টেস্ট খেলতে পারবে না।”

Continue Reading

Previous: সাফের উদ্বোধনী ম্যাচে পাক বধ ভারতের
Next: দেশের জার্সিকে বিদায় রোনাল্ডোর ! বিশ্ব ফুটবলে শূন্যতা

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-06T175349.886.webp

প্রেম নাকি নিয়ন্ত্রণ? রাজবীরকে মারধর থেকে ধাক্কা, এবার নন্দিনীর বিরুদ্ধে শাস্তির দাবি

Online Desk নভেম্বর 6, 2026
শহপোলবোুোল.jpg

ওড়িশাকে উড়িয়ে এক নম্বরে মোহনবাগান

Online Desk নভেম্বর 6, 2026
New-Project-2026-11-06T170026.529.webp

বেঙ্গালুরু হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, মা ও মামাবাড়ির সদস্যদের দেহ লোপাটে সাহায্য করেছিল নাবালিকা কন্যা!

Online Desk নভেম্বর 6, 2026

You may have missed

New-Project-2026-11-06T175349.886.webp

প্রেম নাকি নিয়ন্ত্রণ? রাজবীরকে মারধর থেকে ধাক্কা, এবার নন্দিনীর বিরুদ্ধে শাস্তির দাবি

Online Desk নভেম্বর 6, 2026
শহপোলবোুোল.jpg

ওড়িশাকে উড়িয়ে এক নম্বরে মোহনবাগান

Online Desk নভেম্বর 6, 2026
New-Project-2026-11-06T170026.529.webp

বেঙ্গালুরু হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, মা ও মামাবাড়ির সদস্যদের দেহ লোপাটে সাহায্য করেছিল নাবালিকা কন্যা!

Online Desk নভেম্বর 6, 2026
Vibrant-Homemade-Pani-Puri-Feast.png

বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে ফুচকা, রইল সহজ রেসিপি!

Online Desk নভেম্বর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.