Skip to content
নভেম্বর 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • সাফের উদ্বোধনী ম্যাচে পাক বধ ভারতের

সাফের উদ্বোধনী ম্যাচে পাক বধ ভারতের

Online Desk নভেম্বর 5, 2026
সাফের-উদ্বোধনী-ম্যাচে-পাক-বধ-ভারতের.jpg

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল ভারতীয় দল। বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ফল ৩-২। ৯০ মিনিট পর্যন্ত ৩-০ এগিয়েছিল ভারতীয় দল। সংযুক্ত সময়ে পরপর দুই গোল করে ব্যবধান কমায় পাকিস্তান। তবে শেষপর্যন্ত জয় পেল ভারত। শেষদিকে জোড়া গোল হজম করায় ভারতের রক্ষণ নিয়ে ফের প্রশ্ন উঠল। ম্যাচের শেষদিকে গোল হজম করার রোগ ভারতীয় ফুটবলে নতুন কিছু নয়। বৃহস্পতিবারও সেই একই ঘটনা দেখা গেল। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে গেলে রক্ষণ জমাট করতে হবে।পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় দলের নায়ক সুহেল আহমেদ ভাট। জম্মু ও কাশ্মীরের এই স্ট্রাইকার জোড়া গোল করলেন। ভারতের হয়ে অপর গোল করেন মংলেনথান কিপগেন । প্রথমার্ধের শুরু থেকেই ভারতীয় দলের আক্রমণের চাপ ছিল। ১৩ মিনিটের মাথায় প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন সুহেল। লেফট উইং দিয়ে বল নিয়ে পাকিস্তানের অর্ধে পৌঁছে যান মহম্মদ সুহেল। তিনি সুহেলের উদ্দেশ্যে মাইনাস করেন। সহজেই গোল করেন সুহেল। ছয় মিনিট পরেই দ্বিতীয় গোল আসে। মাঝমাঠে বল পেয়ে ক্লাব দল মোহনবাগান সুপার জায়ান্টের সতীর্থ সুহেলের উদ্দেশ্যে বাড়ান অভিষেক সূর্যবংশী। পাকিস্তানের রক্ষণ ও গোলকিপারকে হার মানিয়ে ব্যবধান বাড়ান সুহেল। ৩২ মিনিটে ভারতের হয়ে তৃতীয় গোল করেন কিপগেন। নিজেদের অর্ধে বল পেয়ে পাকিস্তানের রক্ষণে পৌঁছে যান নৌফল পুথেনভেট্টিল নৌশাদ তিনি নিজে শট না নিয়ে কিপগেনকে বল দেন। তিনি গোল করতে ভুল করেননি।৩৪ মিনিটে বক্সের মধ্যে পাকিস্তানের খট্টককে ট্যাকল করেন সূর্যবংশী। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। তবে শায়ক দোস্তের শট বারের উপর দিয়ে উড়ে যায়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে পাকিস্তানের হয়ে প্রথম গোল করেন নাজিব উল্লাহ। এরপর ব্যবধান কমান আলি খান গাজি।

Continue Reading

Previous: মহারাষ্ট্র ম্যাচে ইডেনে বিপর্যয় বাংলা ক্রিকেটে
Next: এখনও টেস্ট ক্রিকেট খেলতে পারতো কোহলি, নাম না করে গম্ভীরের উদ্দেশ্যে বললেন শাস্ত্রী

সম্পর্কিত গল্প

শহপোলবোুোল.jpg

ওড়িশাকে উড়িয়ে এক নম্বরে মোহনবাগান

Online Desk নভেম্বর 6, 2026
রোনাল্ডো.jpg

দেশের জার্সিকে বিদায় রোনাল্ডোর ! বিশ্ব ফুটবলে শূন্যতা

Online Desk নভেম্বর 5, 2026
টেস্ট-ক্রিকেট-খেলতে-পারতো-কোহলি.jpg

এখনও টেস্ট ক্রিকেট খেলতে পারতো কোহলি, নাম না করে গম্ভীরের উদ্দেশ্যে বললেন শাস্ত্রী

Online Desk নভেম্বর 5, 2026

You may have missed

New-Project-2026-11-06T175349.886.webp

প্রেম নাকি নিয়ন্ত্রণ? রাজবীরকে মারধর থেকে ধাক্কা, এবার নন্দিনীর বিরুদ্ধে শাস্তির দাবি

Online Desk নভেম্বর 6, 2026
শহপোলবোুোল.jpg

ওড়িশাকে উড়িয়ে এক নম্বরে মোহনবাগান

Online Desk নভেম্বর 6, 2026
New-Project-2026-11-06T170026.529.webp

বেঙ্গালুরু হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, মা ও মামাবাড়ির সদস্যদের দেহ লোপাটে সাহায্য করেছিল নাবালিকা কন্যা!

Online Desk নভেম্বর 6, 2026
Vibrant-Homemade-Pani-Puri-Feast.png

বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে ফুচকা, রইল সহজ রেসিপি!

Online Desk নভেম্বর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.