নিজস্ব সংবাদদাতা : মরিচঝাঁপি গণহত্যা চিরকালই থেকেছে বিতর্কের কেন্দ্রে। এ রাজ্যে বামফ্রন্ট সরকার গঠিত হওয়ার পরে দণ্ডকারণ্য থেকে চলে আসা উদ্বাস্তুদের আশ্রয়স্থল হয়ে উঠেছিল সুন্দরবনের এই দ্বীপটি। সংরক্ষিত বনাঞ্চলে উদ্বাস্তুরা বসবাস করতে পারবে না, এই যুক্তিতে মরিচঝাঁপিকে উদ্বাস্তু-শূন্য করা হয়। উদ্বাস্তুদের অনেকেই ফিরে যান দণ্ডকারণ্যে। অনেকে মারা যান পুলিশের গুলিতে। এবার এই বিতর্কিত গণহত্যা নিয়ে উপন্যাস লিখলেন অংশুমান কর। উপন্যাসটির নাম “পাখি মানুষের ঘর”। প্রকাশক সপ্তর্ষি। আজ কলকাতায় নাটমন্দির কবিতা উৎসবে এই উপন্যাসের উদ্বোধন করেন মরিচঝাঁপি গণহত্যাকে তথ্যপ্রমাণাদি সহ জনসাধারণের সামনে নিয়ে আসা অন্যতম গবেষক মধুময় পাল। তিনি বলেন, এই বিষয়ের উপরে ভবিষ্যতে যতই উপন্যাস লেখা হবে ততই উপকৃত হবেন বাংলার মানুষ। একটি অনালোচিত অধ্যায়ের ওপর আলো পড়বে।
