Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কালীপুজোতে নিষিদ্ধ বাজি ব্যবহার-সহ একাধিক আইনভঙ্গে কলকাতায় গ্রেফতার ৮৯০

কালীপুজোতে নিষিদ্ধ বাজি ব্যবহার-সহ একাধিক আইনভঙ্গে কলকাতায় গ্রেফতার ৮৯০

Online Desk নভেম্বর 10, 2026
arrest.jpg

ওঙ্কার ডেস্ক: কালীপুজো মিটতেই শহরজুড়ে বিশেষ অভিযান চালাল কলকাতা পুলিশ। নিষিদ্ধ বাজি ব্যবহার এবং বিভিন্ন আইনভঙ্গের অভিযোগে মোট ৮৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে ১০৫ কেজিরও বেশি নিষিদ্ধ বাজি। মঙ্গলবার পুলিশের বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশের হিসাব অনুযায়ী, সোমবার রাতে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে মোট ৭৪টি মামলা দায়ের হয়। বিশৃঙ্খল আচরণের অভিযোগে আইনি পদক্ষেপ করা হয়েছে আরও ২৫৩ জনের বিরুদ্ধে। বিশেষ অভিযানে ৪৬ লিটার বেআইনি মদও উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, যানবাহন চলাচলের নিয়ম ভাঙার অভিযোগে কলকাতা ট্রাফিক পুলিশেরও বিশেষ অভিযান চলে। বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় মোট ৮৯০ জন চালক ও বাইক আরোহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর অভিযোগে ধরা পড়েছেন ৩৭৯ জন চালক। একই কারণে জরিমানার মুখে পড়েছেন ১৫৬ জন বাইকের পিছনে বসা আরোহী।

এছাড়াও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে ১১৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন আরও ১০০ জন। পুলিশের তরফে জানানো হয়েছে, উৎসবের মরশুমে শহরের নিরাপত্তা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ বাজির ব্যবহার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং অন্যান্য আইনভঙ্গ রুখতে নজরদারি আরও জোরদার করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।

Continue Reading

Previous: ১০ নভেম্বর ২০২৬: কেমন কাটবে ১২টি রাশির দিন? জেনে নিন আজকের রাশিফল :
Next: ‘বিচার হয়নি, এবার হবে’, নন্দীগ্রাম দিবসে বাম-তৃণমূল দু’পক্ষকেই তুলোধোনা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026

You may have missed

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
Cuffed-Hands-Before-Parliament.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.