Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ‘বিচার হয়নি, এবার হবে’, নন্দীগ্রাম দিবসে বাম-তৃণমূল দু’পক্ষকেই তুলোধোনা মুখ্যমন্ত্রীর

‘বিচার হয়নি, এবার হবে’, নন্দীগ্রাম দিবসে বাম-তৃণমূল দু’পক্ষকেই তুলোধোনা মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-13.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকে ফের একবার বাম আমলের ভয়াবহতার হিসাব তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কয়েক দিন আগেই গড়বেতার সভায় তিনি ঘোষণা করেছিলেন, নন্দীগ্রাম মামলার ফাইল খোলা হবে। মঙ্গলবার নন্দীগ্রামের গোকুলনগরে দাঁড়িয়ে তিনি আবার জানিয়ে দিলেন, সিআইডি তদন্ত হলেও বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। অপরাধীরা শাস্তি পায়নি। এবার তাঁর সরকারই সেই বিচার করবে।

বাম আমলে ২০০৭ সালের ১০ নভেম্বর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বের করেছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। মাঝপথে সেই মিছিলে হামলার অভিযোগ ওঠে তৎকালীন শাসক সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই ঘটনাই পরিচিত ‘অপারেশন সূর্যোদয়’ নামে। সেদিন দু’জনের মৃত্যু হয়েছিল। পুলিশের খাতায় ১২ জন নিখোঁজ ছিলেন। আজ সেই রক্তাক্ত সূর্যোদয়ের ১৯তম বর্ষপূর্তি।

এদিন দুপুরে নন্দীগ্রামের গোকুলনগরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, জমি আন্দোলনে তৃণমূলের কোনও ভূমিকাই ছিল না। লড়াইটা ছিল নন্দীগ্রামের মানুষের সঙ্গে তৎকালীন বাম সরকারের। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ১৯ বছর আগের ওই ঘটনার এখনও বিচার হয়নি। নৃশংসতার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, মোট ১১ জনকে পিছমোড়া করে নিয়ে যাওয়া হয়েছিল। বারাতলা অঞ্চলে গ্রাম পঞ্চায়েত অফিসে রেখে দেওয়া হয়েছিল। তারপর জ্যান্ত লোকগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল কামারদায়। সেখানে সিপিএমের অফিসে তাঁদের টুকরো টুকরো করে কাটা হয়। পরের দিন ব্যাগে ঢুকিয়ে মাঝসাগরে ফেলে দেওয়া হয়।

শুভেন্দু আরও বলেন, পরবর্তী সময়ে সিআইডি তদন্ত হয়েছে। প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠকে ১৮১ দিন জেল খাটতে হয়েছিল। কিন্তু বিচার সম্পূর্ণ হয়নি। তাঁর কথায়, নন্দীগ্রাম আন্দোলনকারীরা অনেক সংগ্রাম করেছেন। কাছের মানুষকে হারিয়েছেন। গুলিচালনায় মারা গিয়েছিলেন শ্যামলী মান্না, রেজাউল করিমরা। আবার অনেকের আর খোঁজই মেলেনি।

তিনি বলেন, সেদিন আরও যাঁরা গুলিবিদ্ধ হয়েছিলেন, তাঁদের পুঁতে দেওয়ার জন্য কাঁসাই ব্রিজের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তপন ঘোষ, সুকুর আলি, বিশ্বনাথ দাসদের জনগণ ধরেছিল। তারপরেও ১১ জনের দেহ পাওয়া যায়নি। তিনি জানান, ওই পর্বের বিচার করবে তাঁর সরকার।

অন্যদিকে, ‘শহিদ মঞ্চ’ থেকে তৃণমূলকে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, গত বছর তিনি বলেছিলেন, ২৬ সালে তিনি এবং তাঁরা আবার আসবেন। কিন্তু চোর তৃণমূলকে আর পাওয়া যাবে না। তাঁর কথা মিলেছে কি না, তা জিজ্ঞাসা করেন তিনি। চ্যালেঞ্জের সুরে মুখ্যমন্ত্রীর মন্তব্য, আজকের দিনে দাঁড়িয়ে তিনি বলে যাচ্ছেন, আগামী ১০০ বছরে এদের আর দেখতে পাওয়া যাবে না। রেকর্ড করে রাখতে বলেন তিনি।

অভিযোগ করেন, নন্দীগ্রাম নিয়ে কেবল রাজনীতি করেছেন পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তেখালিতে। নন্দীগ্রাম ছোটবোন বলে ভোটে লড়বেন বলেছিলেন। কিন্তু ১৫ বছরের মুখ্যমন্ত্রিত্বে ওই লোকগুলোর পরিবারকে ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেননি তিনি। শুভেন্দু বলেন, তিনি হাই কোর্টে মামলা করে করে তা দিয়েছেন।

Continue Reading

Previous: কালীপুজোতে নিষিদ্ধ বাজি ব্যবহার-সহ একাধিক আইনভঙ্গে কলকাতায় গ্রেফতার ৮৯০
Next: তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, চুল্লিতে ক্রেন পড়ে অগ্নিকাণ্ডে মৃত ১৭

সম্পর্কিত গল্প

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026

You may have missed

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
Cuffed-Hands-Before-Parliament.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.