Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সমীক্ষায় এলে তথ্য দেবেন না’, SIR নিয়ে সতর্কবার্তা মমতার

সমীক্ষায় এলে তথ্য দেবেন না’, SIR নিয়ে সতর্কবার্তা মমতার

Online Desk আগস্ট 29, 2025
Mamata.jpg

নিজস্ব সংবাদদাতা : SIR নিয়ে তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বাদ পড়েছে ৬৫ লাখ নাম। এর নেপথ্যে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন বিরোধীরা। এই ইস্যুতে বারবার সরব হয়েছে তৃণমূল সুপ্রিমো‌ মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে ফের একবার SIR ইস্যুতে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কার্যত সতর্ক করে বলেন, SIR এর নাম করে আসল ভোটারের নাম বাদ দিয়ে ভুয়ো ভোটারদের ঢোকানো হচ্ছে তালিকায়। এটা বন্ধ করতে তিনি প্রাথমিক দাওয়াইও দেন। বলেন, কেন্দ্রীয় প্রতিনিধিরা বাড়ি বাড়ি সমীক্ষা করতে এলে যেন তথ্য না দেওয়া হয়।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে তিনি আর বলেন, “সারা ভারত থেকে ৫০০ টা দল নিয়ে এসেছে বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। কেউ সার্ভে করতে এলে, কখনও নিজের তথ্য দেবেন না।”এরপর তিনি বলেন, “বাড়ি বাড়ি সমীক্ষার নামে আপনার সম্পর্কে খুঁটিনাটি তথ্য নিয়ে গিয়ে দেখবেন, আপনার নাম বাদ দিয়ে দেবে। নিজের ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন, নামটা আছে কি না। আধার কার্ডটা করে রাখুন। আধার কার্ডটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।

ঠিক এরপর নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বলেন,”ললিপপ সরকার বিডিও, এসডিও, ডিএম-দের ভয় দেখাচ্ছে। বলছে, “চাকরি খেয়ে নেব, নয় জেলে পুরে দেব। নির্বাচন কমিশন আসে আর যায়। সারাবছর কিন্তু রাজ্য সরকারের হাতে সব থাকে। গায়ের জোরে কিছু হবে না এখানে। ভান্ডারা আমাদের কাছেও আছে। লক্ষ্মীর ভাণ্ডার যেমন আছে, তেমন আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে। খুলে দেব, সব ফাঁস করে দেব।”

প্রসঙ্গত, আগেও একাধিকবার জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তিনি আবারও বললেন, “নির্বাচন এলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। আগে কোন দল কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করত না। কিন্তু বিজেপি আসার পর নির্বাচন কমিশন রাজনৈতিক হাতিয়ার। যদিও নির্বাচন কমিশনের চেয়ারকে আমি সম্মান করি”।

Post Views: 140

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টে এসএসসি মামলার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ! সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ
Next: উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে জলের তলায় হনুমান মন্দির, ভেসে গেল সেতু

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.