Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ব্রিগেডে গীতাপাঠে হাজির রাজ্যপাল, রয়েছেন শমীক থেকে দিলীপ, শুভেন্দু, সুকান্তও

ব্রিগেডে গীতাপাঠে হাজির রাজ্যপাল, রয়েছেন শমীক থেকে দিলীপ, শুভেন্দু, সুকান্তও

Online Desk ডিসেম্বর 7, 2025
cv-samik.jpg

ওঙ্কার ডেস্ক: ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে হাজির হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠের আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ। ব্রিগেডে সেই আয়োজনে রাজ্যপাল ছাড়াও রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, পদ্ম শিবিরের প্রাক্তন দুই সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষও।

রবিবার ব্রিগেড ময়দানে গীতাপাঠ শুরুর আগে বেদপাঠ হয়। ১২টা নাগাদ গীতার অধ্যায় পাঠ শুরু হয়। সূত্রের খবর, গীতার প্রথম, নবম এবং অষ্টাদশ অধ্যায় পাঠ করা হবে এদিন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ ইতিমধ্যেই সভাস্থলে উপস্থিত হয়েছেন। ‘সনাতন সংস্কৃতি সংসদ’-এর দাবি, পাঁচ লক্ষ মানুষ এদিন গীতাপাঠে সামিল হবেন। ব্রিগেড ময়দানে এই কর্মসূচির জন্য তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে। একটি মূল মঞ্চ এবং তার দু’ দিকে দু’টি ছোট মঞ্চ গড়া হয়েছে। ধর্মগ্রন্থ পাঠের অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্তরা এসেছেন। বিশিষ্টদের তালিকায় রয়েছেন স্বামী জ্ঞানানন্দ, স্বামী ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী এবং সাধ্বী ঋতম্ভরা। কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য মতুয়াদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সূত্রের খবর এই সম্প্রদায়ের একাংশ যোগ দিয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে মেরুকরণের রাজনীতিতে ভর করতে চাইছে পদ্ম শিবির। আর সে কারণে ঘটা করে গীতাপাঠের অনুষ্ঠানে সামিল হয়েছেন বিজেপির রাজ্য স্তরের শীর্ষ নেতারা।

Post Views: 155

Continue Reading

Previous: গোয়ার নাইটক্লাবে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে বহু প্রাণহানি; তদন্তে নড়েচড়ে প্রশাসন
Next: পারিবারিক অশান্তির জেরে অভিমান, বিষ খেয়ে আত্মঘাতী ষাটোর্ধ্ব বৃদ্ধ এবং বৃদ্ধা

সম্পর্কিত গল্প

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.