Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পারিবারিক অশান্তির জেরে অভিমান, বিষ খেয়ে আত্মঘাতী ষাটোর্ধ্ব বৃদ্ধ এবং বৃদ্ধা

পারিবারিক অশান্তির জেরে অভিমান, বিষ খেয়ে আত্মঘাতী ষাটোর্ধ্ব বৃদ্ধ এবং বৃদ্ধা

Online Desk ডিসেম্বর 7, 2025
Suicide.jpg

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : পারিবারিক অশান্তির জের অভিমানে একসঙ্গে বিষ খেয়ে আত্মঘাতী হলেন ষাটোর্ধ্ব বৃদ্ধ এবং বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ২৩ নম্বর ওয়ার্ডের বিবাদী পল্লী এলাকায়। বিবাদী পল্লী এলাকার বাসিন্দা দম্পতি নারায়ণ সিংহ এবং তার স্ত্রী রিনা সিংহ। নারায়ণ সিংহের বয়স আনুমানিক ৭০ বছর এবং রিনা সিংহের বয়স আনুমানিক ৬৫ বছর।

পরিবার সূত্রে জানা যায়, বিগত এক বছর ধরে রিনা সিংহ প্যারালাইসিস রোগে আক্রান্ত। সেই কারণে ঠিকমত চলাফেরা করতে পারতেন না। স্বামীনারায়ণ সিংহ তাঁকে সবসময় সাহায্য করতেন। নানান প্রয়োজনে সাহায্য করতেন বাড়ির ছেলে বৌমারাও। নারায়ণ সিংহ একটু রাগী স্বভাবের ছিলেন। তাঁর ছেলে বলেন, “মায়ের শরীর খারাপ হওয়ার পর বাবার রাগ আরও বেড়ে যায়। মাঝেমধ্যেই এই নিয়ে বৌমাদের সঙ্গে কথা কাটাকাটি হত। গতকাল কোন একটি বিষয়ে বৌমার সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপরই নারায়ণ সিংহ রাগবশত প্রথমে স্ত্রী রিনা সিংহকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনার কথা জানাজানি হতেই তড়িঘড়ি তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা চলাকালীন প্রথমে রিনা সিংহের মৃত্যু হয়। পরবর্তীকালে নারায়ণ সিংহ মারা যান। এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায়, শান্তিপুর থানার পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য শান্তিপুর থানায় নিয়ে আসা হয়। অন্যদিকে পুলিশ তদন্ত শুরু করেছে আদতে কী কারণে এমন ঘটনা দম্পতির।

Post Views: 176

Continue Reading

Previous: ব্রিগেডে গীতাপাঠে হাজির রাজ্যপাল, রয়েছেন শমীক থেকে দিলীপ, শুভেন্দু, সুকান্তও
Next: রাশিয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্টকে ভারতে আনার তোড়জোড় শুরু নয়াদিল্লির!

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.