Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাশিয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্টকে ভারতে আনার তোড়জোড় শুরু নয়াদিল্লির!

রাশিয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্টকে ভারতে আনার তোড়জোড় শুরু নয়াদিল্লির!

Online Desk ডিসেম্বর 7, 2025
Zelensky-modi.jpg

ওঙ্কার ডেস্ক: কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভারতে আনার তোড়জোড় শুরু করল নয়াদিল্লি। সদ্য ভারত সফর সেরে দেশে ফিরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আবহে তাঁর শত্রু দেশের প্রধানকে ভারতে আনার প্রক্রিয়া শুরু হতে তাই জল্পনা তৈরি হয়েছে।

সূত্রের খবর, আগামী বছরের প্রথম দিকে জেলেনস্কিকে ভারতে আনার চেষ্টা চলছে। উল্লেখ্য, ২০২২ সাল থেকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলছে ইউক্রেনের। ভারত বরাবরই জানিয়েছে, নয়াদিল্লি শান্তির পক্ষে। এমনকি সম্প্রতি পুতিনের পাশে দাঁড়িয়েও শান্তির পক্ষে অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পর্যবেক্ষকদের মতে, কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে ইউক্রেনের প্রেসিডেন্টের ভারত সফরের আয়োজন করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪ সালের আগস্টে ইউক্রেন সফর করেছেন। রাশিয়ার প্রেসিডেন্টের পর জেলেনস্কি যদি ভারতে আসেন তাহলে বিশ্বে বার্তা দেওয়া যাবে যে ভারতের শান্তিকামী নীতির পক্ষে। সূত্রের খবর, ২০২৬ সালের জানুয়ারিতেই জেলেনস্কি ভারত সফরে আসতে পারেন।

উল্লেখ্য, ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়ার পর এক বারও ভারতে আসেননি। আগামী দিনে যদি আসেন তাহলে প্রেসিডেন্ট হিসেবে সেটি হবে পুতিনের প্রথম ভারত সফর। এর আগে ইউক্রেন থেকে মাত্র তিন বার কোনও প্রেসিডেন্ট ভারতে এসেছেন। প্রথম বার এসেছিলেন ১৯৯২ সালে, দ্বিতীয় বার ২০০২ সালে এবং শেষ বারে ২০১২ সালে। বিশেষজ্ঞদের মতে জেলেনস্কির ভারত সফর নির্ভর করছে বেশ কিছু বিষয়ের উপর। দীর্ঘ দিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ থামাতে চেষ্টা করছেন। কতটা এগোল যুদ্ধবিরতির প্রক্রিয়া, ভারতে আসার আগে সেই বিষয়গুলি ভেবে দেখতে পারেন জেলেনস্কি।

Post Views: 98

Continue Reading

Previous: পারিবারিক অশান্তির জেরে অভিমান, বিষ খেয়ে আত্মঘাতী ষাটোর্ধ্ব বৃদ্ধ এবং বৃদ্ধা
Next: ছুটির মরশুমে চা বাগান ভ্রমণে শাবকসহ মা হাতি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.