Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দেবরাজের পর তাঁর বিশ্বস্ত অনুগামী অমিত চক্রবর্তীর হাতে হাতকড়া

দেবরাজের পর তাঁর বিশ্বস্ত অনুগামী অমিত চক্রবর্তীর হাতে হাতকড়া

Online Desk মে 20, 2026
DEBRAJ.jpg

ওঙ্কার ডেস্কঃ বঙ্গে পালাবদলের পরই তৃণমূলের প্রভাবশালী নেতাদের ওপর চাপ ক্রমশ বাড়ছে। মঙ্গলবার রাতে রাজারহাট-গোপালপুর ও বিধাননগর পুর এলাকায় তৃণমূলের অন্যতম প্রধান স্তম্ভ দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ দেবরাজকে আটক করার ঠিক পরপরই, দেবরাজের ছায়াসঙ্গী অমিত চক্রবর্তী ওরফে ননীকে হাতে হাতকড়া পরিয়েছে পুলিশ। প্রোমোটারকে মারধর এবং তোলাবাজির গুরুতর অভিযোগে এই গ্রেফতারি।
পুলিশ সূত্রে খবর, ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাগুইআটি থানার অন্তর্গত রঘুনাথপুর এলাকায় কিশোর হালদার নামে এক স্থানীয় প্রোমোটারের কাছ থেকে ৫০ লক্ষ টাকা তোলা বা কাটমানি দাবি করেন এই অমিত। প্রাণভয়ে প্রাথমিক কিস্তি হিসেবে ওই প্রোমোটার ৩ লক্ষ টাকা অমিতের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে বাকি বিপুল পরিমাণ টাকা দিতে তিনি পরিষ্কার অস্বীকার করায়, তাঁর ওপর চড়াও হয় অভিযুক্তরা। এই ঘটনার পরেই গত বছর বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন ওই আক্রান্ত ব্যবসায়ী। সেই পুরনো মামলার সূত্র ধরেই মঙ্গলবার রাতে অমিত চক্রবর্তীকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।
বাংলায় সরকার বদলের পর থেকেই পুরনো কেস রিওপেন থেকে শুরু করে তৃণমূলের ডাকসাইটে নেতাদের শ্রীঘরে পাঠানোর গতি কয়েক গুণ বেড়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার রাজনীতিতে অত্যন্ত ‘হেভিওয়েট’ ও প্রভাবশালী নাম এই দেবরাজ।
বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পাওয়ার পর থেকেই দেবরাজ চক্রবর্তীর প্রতি নজর ছিল পুলিশের। কারণ তাঁর বিরুদ্ধে বিধাননগর পুর এলাকায় বেআইনি নিয়োগ এবং বিভিন্ন সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিপুল আর্থিক দুর্নীতির এক লম্বা নথির খতিয়ান তৈরি করা হয়েছিল। ভোট ফলাফলের পর থেকেই বেপাত্তা ছিলেন দেবরাজ। ফোনও বন্ধ ছিল। অবশেষে মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে তাঁর সাময়িক আশ্রয়ের হদিস পায় পুলিশ। এরপরই সেখানে অতর্কিতে হানা দিয়ে দেবরাজ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান তদন্তকারীরা।

Post Views: 66

Continue Reading

Previous: ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ফোর্ট উইলিয়াম থেকে গ্রেফতার সেনা আধিকারিক
Next: মাদক খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ! সেই মুহুর্তের ভিডিও করে ব্ল্যাকমেল, অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী ছাত্রী

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.